জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের প্রতিবেদন ইবি উপাচার্যের নিকট হস্তান্তর

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের প্রতিবেদন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব এম নসরুল্লাহর নিকট হস্তান্তর করেছেন তদন্ত কমিটি। শনিবার (১৯ অক্টোবর)উপাচার্যের অফিস কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক এ প্রতিবেদন হস্তান্তর করা হয়। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক ড. আমানুর রহমান স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিসূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে সাবেক সরকারের বিভিন্ন বাহিনী এবং দলীয় ক্যাডার কর্তৃক ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনে হত্যা, গণহত্যা, আটক, নির্যাতন, লুন্ঠন, অগ্নিসংযোগ ও মানবতাবিরোধী অপরাধের তদন্তকাজে সহায়তায় তথ্য-উপাত্ত সংগ্রহ করার জন্য গত ৮ অক্টোবর উপাচার্য আইন বিভাগের ড. নুরুন নাহারকে আহ্বায়ক ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানকে সদস্য-সচিব করে ৬ ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল কর্তৃক তদন্ত কাজে সহায়তায় সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। উক্ত কমিটি তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক প্রতিবেদন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে তাঁর অফিস কক্ষে হস্তান্তর করেন। এ সময় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়া, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাঃ কামরুজ্জামান, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান এবং আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়রুল ওহাব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী





