মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর


প্রকাশিত: ১২:৩৮ ৩১ জুলাই ২০২৬
মাদক উদ্ধার, চিহ্নিত মাদক কারবারি ও ছিনতাইকারী গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা অর্জন করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান। মে ও জুন মাসের সফল ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
ঢাকা জেলা পুলিশের মিল ব্যারাক পুলিশ লাইন্সে আয়োজিত মাস্টার প্যারেড, কিট প্যারেড এবং মে ও জুন মাসের যৌথ মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন কৃতী কর্মকর্তা এসআই মতিউর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মে ও জুন মাসে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্য হিসেবে এসআই মতিউর রহমান সাভারসহ পার্শ্ববর্তী এলাকায় বেশ কিছু সফল ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, পেশাদার মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার হয়। তাঁর এই তৎপরতা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কল্যাণ সভায় জেলা পুলিশের সদস্যদের কল্যাণ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও কয়েকজন পুলিশ সদস্যকে আর্থিক পুরস্কার এবং সম্প্রতি অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট ও বিদায়ী উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মাদক উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে কৃতিত্ব সম্মাননা পেলেন ডিবি এসআই মতিউর
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন
- কৃষক থেকে খুচরা বাজারে আসতেই ১০ নিত্যপণ্যের দাম দ্বিগুণ: সিপিডির গবেষণা
- সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
- তারেক রহমানের পরামর্শেই ফেসবুক প্রোফাইল লাল করা হয়, দাবি ছাত্রদল নেতার
- ২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত, তিন দেশের ১২ স্টেডিয়ামে মিলবে বিশ্বমঞ্চের রোমাঞ্চ
- নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদি আরবের নতুন সামুদ্রিক জোট
- ফের বাড়তে পারে বৃষ্টির দাপট, বেশ কিছু এলাকায় অতিভারী বর্ষণের শঙ্কা
- প্রধানমন্ত্রী পরিবারকে নিয়ে কটূক্তি: ডা. মুরাদকে আদালতে হাজিরের নির্দেশ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- সুপারকম্পিউটারের পূর্বাভাসে বিশ্বকাপ জয়ের নিকটে ফ্রান্স
- আজ থেকে বাধ্যতামূলক ‘বাংলা কিউআর’, এক কোডেই সব ডিজিটাল পেমেন্ট
- বিশ্বকাপ থেকে ইরানের বিদায়ে মার্কিন কর্মকর্তার মন্তব্যে নতুন বিতর্ক
- কর্ণফুলীতে ফিশিং ভেসেলে বিস্ফোরণ, ঢাকায় নেওয়ার পথে দুই নাবিকের মৃত্যু
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট বাড়তে পারে: গোলাম পরওয়ার
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ




