পাবনার কালা মানিক ও রাজা বাবুকে দেখতে মানুষের ভিড়!


প্রকাশিত: ০১:৪৬ ২৪ মে ২০২৫
কোরবানির ঈদ সামনে রেখে সারাদেশেই জমে উঠেছে কোরবানির পশু প্রস্তুতির কার্যক্রম। এরই মধ্যে পাবনার সাঁথিয়া উপজেলার ইকরজানা গ্রামে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দুটি বিশাল আকৃতির গরু—‘কালা মানিক’ ও ‘রাজা বাবু’। গরু দুটি প্রায় তিন বছর ধরে শখের বসে লালন-পালন করছেন স্থানীয় খামারি আনিসুর রহমান। তিনি জানান, গরু দুটি ফ্রিজিয়ান ক্রস ও শাহিওয়াল ক্রস জাতের। প্রতিটির উচ্চতা ও লম্বা ছয় ফুটেরও বেশি এবং ওজন আনুমানিক ৩২ মণ, অর্থাৎ প্রায় ১২০০ কেজির মতো।
খামারি আনিসুর রহমান আরও জানান, সম্পূর্ণ দেশীয় খাদ্য—যেমন কাঁচা ঘাস, খৈল, ভুসি, খড় ও দানাদার খাবার দিয়েই গরু দুটি বড় করেছেন। কোনো প্রকার কৃত্রিম ওষুধ বা স্টেরয়েড ব্যবহার না করেই তিনি প্রাকৃতিক উপায়ে গরু দুটি লালন করেছেন। এ কারণে গরু দুটি যেমন সুস্থ সবল হয়েছে, তেমনি আকৃতিতেও হয়েছে নজরকাড়া। বিশাল আকৃতির কারণে গরু দুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত উৎসুক মানুষ। স্থানীয়রাও জানাচ্ছেন, আগে কখনো এত বড় গরু এলাকায় দেখা যায়নি।
গরু দুটি বিক্রির ব্যাপারে আনিসুর বলেন, অনেকেই গরু দুটি কিনতে আগ্রহ দেখিয়েছেন। তিনি প্রতিটি গরুর দাম হাঁকিয়েছেন ১৬ লাখ টাকা করে, অর্থাৎ মোট ৩২ লাখ টাকা। তবে এখনো পর্যন্ত কোনো ন্যায্য দাম না পাওয়ায় গরু দুটি বিক্রি করেননি। সাম্প্রতিক সময়ে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা শঙ্কার কথাও প্রকাশ করেছেন তিনি।
এদিকে, সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জহুরুল ইসলাম বলেন, বড় আকৃতির গরু পালনে প্রাণিসম্পদ বিভাগ সবসময় খামারিদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি জানান, এবারের কোরবানির ঈদকে সামনে রেখে সাঁথিয়া উপজেলায় প্রায় ৬৭ হাজার পশু প্রস্তুত করা হয়েছে, যা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে।
রাজা বাবু ও কালা মানিক এখন শুধুই দুটি গরু নয়, বরং এই অঞ্চলের গরু লালন-পালনের গৌরবময় প্রতীক হয়ে উঠেছে। স্থানীয় মানুষের ভালোবাসা, খামারির পরিশ্রম এবং প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় গরু দুটি দেশের কোরবানির পশু বাজারে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। ঈদ উপলক্ষে হয়তো নতুন মালিকের কাছে যাবে তারা, তবে পাবনার মানুষের স্মৃতিতে থেকে যাবে দীর্ঘদিন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




