ছাত্রকে শাসন, প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক!


প্রকাশিত: ০১:২৮ ২৬ মে ২০২৫
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে শাসন করার পর এক ছাত্রের অভিভাবক মারধর করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (২৪ মে) বিকাল সাড়ে ৩টার দিকে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, নবম শ্রেণির এক ছাত্র বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করছিল। বিষয়টি লক্ষ্য করে প্রধান শিক্ষক তাকে মৌখিকভাবে শাসন করেন। ঘটনার কিছুক্ষণ পর ওই ছাত্রের অভিভাবক স্কুলে এসে প্রধান শিক্ষককে অপমানজনক ভাষায় গালিগালাজ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন,
"আমি শুধু ছাত্রকে শাসন করেছি যেন সে ভবিষ্যতে ভালো পথে চলে। কিন্তু তার অভিভাবক যেভাবে আচরণ করলেন তা একেবারেই অপ্রত্যাশিত ও লজ্জাজনক। আমি ইতোমধ্যে বিষয়টি স্থানীয় শিক্ষা কর্মকর্তা এবং স্কুল পরিচালনা কমিটিকে জানিয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করছি।"
এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। শিক্ষক সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্ত অভিভাবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হালিম বলেন,
"বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এভাবে অপমান ও লাঞ্ছিত করা শিক্ষাব্যবস্থার জন্য অশনিসংকেত। আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি এবং পরবর্তী সভায় কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।"
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন,"ঘটনার বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা ও শিক্ষকদের মর্যাদা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। অভিভাবকদের আচরণ, বিদ্যালয়ের নীতিমালা ও শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধের অভাব এ ধরনের ঘটনার পেছনে অন্যতম কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন শেষ ৭ জুলাই
- শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- আমিনুল হকের নির্বাচনী ফেস্টুনে আসামির ছবি নিয়ে বিতর্ক




