সুদের টাকার বিরোধে ৬ মাসের শিশু অপহরণ, ৪৮ ঘণ্টা পর র্যাব-পুলিশের অভিযানে উদ্ধার


প্রকাশিত: ০৮:৩৯ ১৮ মে ২০২৬
শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা এলাকায় সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে ছয় মাস বয়সী এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পর র্যাব ও পুলিশের যৌথ অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
এর আগে রোববার দিবাগত রাতে মুন্সিগঞ্জ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, অপহৃত শিশুর নাম জাহিদ রাফসান। সে মালয়েশিয়া প্রবাসী জুয়েল মল্লিক ও রাত্রি বেগম দম্পতির সন্তান।
পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রায় দুই বছর আগে রাত্রি বেগম তার আত্মীয় আমেনা বেগম–এর মাধ্যমে চার লাখ টাকা সুদে ঋণ নেন। পরে সুদসহ অর্থ পরিশোধ করা হলেও আরও টাকা দাবি করে আসছিলেন আমেনা বেগম। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ভুক্তভোগী পরিবারের দাবি, গত শনিবার ভোরে আমেনা বেগম কৌশলে শিশুটিকে কিছু সময়ের জন্য নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে নিয়ে পালিয়ে যান এবং পরে মোবাইল ফোনে যোগাযোগ করে শিশুটিকে ফেরত দিতে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন।
পরবর্তীতে রোববার দুপুরে কৌশলে তাকে ডেকে আনা হলে তিনি শিশুটি ছাড়াই নির্ধারিত স্থানে উপস্থিত হন। পরে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর সহযোগিতায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত আমেনা বেগম দাবি করেন, তিনি অন্যের কাছ থেকে টাকা এনে দিয়েছিলেন, কিন্তু সেই টাকা পরিশোধ না হওয়ায় তাকে হয়রানি করা হচ্ছিল। পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যেই শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছিল বলে তিনি জানান।
শরীয়তপুর জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, অপহরণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং সুদের টাকার বিরোধকে কেন্দ্র করে এমন মানবিক সংকটের ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




