পঞ্চগড় প্রেসক্লাব ঘিরে উত্তেজনা: ১৪৪ ধারা জারি, সেনা ও পুলিশ মোতায়েন

পঞ্চগড় প্রেসক্লাব নিয়ে স্থানীয় সাংবাদিকদের দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা চরম আকার ধারণ করেছে। আধিপত্য বিস্তারের চেষ্টায় এক পক্ষের ক্লাবে তালা দেওয়ার ঘটনায় অপর পক্ষ তালা ভেঙে ক্লাবে প্রবেশ করলে, শহরের কেন্দ্রস্থলে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় প্রশাসন জারি করেছে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা, মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ।
জানা যায়, বুধবার (২৮ মে) রাত থেকে প্রেসক্লাব ঘিরে বিরোধ তীব্র হয়ে ওঠে। এক পক্ষ প্রেসক্লাবে তালা লাগিয়ে দিলে, বৃহস্পতিবার সকালে অপর পক্ষ তা ভেঙে ভেতরে প্রবেশ করে। ঘটনাটি জানাজানি হতেই শহরের চৌরঙ্গী মোড় থেকে জালাসী মোড় পর্যন্ত সড়কে যানজট তৈরি হয়। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে।
উত্তেজনাকর পরিস্থিতি মোকাবিলায় আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ। নির্দেশনায় ওই এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, মাইক ব্যবহার ও অবৈধ প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
তবে জরুরি সেবা সংস্থাগুলোর জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এর মধ্যে রয়েছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, চিকিৎসক, ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, "সাংবাদিকদের মধ্যে সৃষ্ট উত্তেজনা ও সংঘাত এড়াতে এবং জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসনের এই সিদ্ধান্ত।" তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে প্রেসক্লাব চত্বরে উপস্থিত উভয় পক্ষের সাংবাদিকদের বের করে দেওয়া হয় এবং এরপর প্রেসক্লাবের দরজায় তালা লাগিয়ে দেওয়া হয়।
এ ঘটনায় জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন নাগরিক মহল শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প





