হবিগঞ্জে ছাত্রদল ও যুবদলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ৫০ জন


প্রকাশিত: ১১:৪৭ ২৯ জুলাই ২০২৫
হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরসদরে সাবেক ছাত্রদল নেতা ও যুবদল নেতার বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত পৌরসদর বাজার এলাকায়। দীর্ঘ প্রায় চার ঘণ্টার এ সংঘর্ষে স্থানীয় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আজমিরীগঞ্জ চৌকি আদালত প্রাঙ্গণে এক আসামির জামিনের বিষয়ে তর্কে জড়ান পৌরসভার নগর গ্রামের বাসিন্দা, সাবেক কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম এবং আজিমনগর গ্রামের যুবদল নেতা মারুফ আহমদ। একপর্যায়ে ফখরুল ইসলাম মারুফকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ উঠে।
বিষয়টি নিয়ে সোমবার সন্ধ্যায় মারুফ আহমদের পক্ষের কয়েকজন লোক ফখরুলের বিরুদ্ধে পৌর এলাকায় মিছিল বের করে। এর পরই দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র, লাঠি, রড ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে উপস্থিত বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, “এক আসামির জামিন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
সংঘর্ষের কারণে পৌর বাজারে দোকানপাট বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




