সিরাজগঞ্জে রেলপথ ব্লকেডে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ


প্রকাশিত: ০৩:৪৫ ১৩ আগস্ট ২০২৫
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় রেলপথ ব্লকেড করে বিক্ষোভ করছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১টা পর্যন্ত বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও অব্যাহত থাকে।
ব্লকেডের কারণে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, উভয়প্রান্তে ৬টি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে চিলাহাটি এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও একটি তেলবাহী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে আছে।
শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদনের দাবিতে গত ২৬ জুলাই থেকে লাগাতার আন্দোলন চলছে। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েও কোনো সাড়া না পাওয়ায় রেল অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, ৯ বছরেও স্থায়ী ক্যাম্পাস নির্মিত না হওয়ায় বিশ্ববিদ্যালয় এখনো ভাড়া ভবনে চলছে, যা শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য চরম ভোগান্তি তৈরি করছে।
আন্দোলনকারীরা পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরোধিতাকে ডিপিপি পাসে প্রধান বাধা বলে দাবি করে তার পদত্যাগ দাবি করেন। এসময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং তারা ঘরে ফিরবেন না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি




