দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম: কচুবাড়ি-কৃষ্টপুরের বিস্মৃত গৌরবগাথা


প্রকাশিত: ০৩:৪৭ ১৫ সেপ্টেম্বর ২০২৫
ঠাকুরগাঁও শহরের অদূরে কচুবাড়ি-কৃষ্টপুর গ্রাম। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শেষে সদ্য স্বাধীন দেশে তরুণদের সামনে দাঁড়ায় নতুন এক লড়াই—অজ্ঞতা আর নিরক্ষরতার বিরুদ্ধে যুদ্ধ। মুক্তিযুদ্ধ শেষে দেশ যখন পুনর্গঠনের স্বপ্নে বিভোর, তখন গ্রামের একদল তরুণ-যুবা হাতে তুলে নেন শিক্ষার আলো জ্বালানোর মশাল।
মোকসেদ আলীর নেতৃত্বে আব্দুল খালেক, রিয়াজুল ইসলাম, রমেজা খাতুন, আফাজ উদ্দীন, আব্দুল জব্বার ও হাসিবুল হকসহ ২৪ জন নর-নারী শুরু করেন শিক্ষা আন্দোলন। তাদের স্লোগান ছিল— “টিপ সই ছি ছি, শিখি নাম লিখিতে।” হাটে, মাঠে, উঠোনে কিংবা চুলার পাশে বসেই চলতে থাকে শিক্ষার পাঠ।
মাত্র তিন মাসের অক্লান্ত পরিশ্রমে কচুবাড়ি-কৃষ্টপুর হয়ে ওঠে দেশের প্রথম নিরক্ষরমুক্ত গ্রাম। ফলে সাক্ষরতা দিবস পালনের ইতিহাসে অনন্য মর্যাদা পায় এ গ্রাম।
আজও জীবিত আছেন সেই আন্দোলনের অন্যতম কর্মী রমেজা খাতুন। তিনি বলেন,
“আমরা ভোর থেকে রাত পর্যন্ত শিক্ষা আন্দোলনে কাজ করেছি। তখন কাগজ-কলমের অভাব ছিলো, তবুও সবার মুখে ছিলো পড়ালেখার আগ্রহ। কিন্তু দুঃখের বিষয়, মোকসেদ আলীসহ অনেক সহযোদ্ধা অভাব-অনটনে পৃথিবী ছেড়েছেন। কেউ তাদের কথা মনে রাখেনি।”
এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া অনেকেই আজ আর বেঁচে নেই। যারা জীবিত আছেন, তারাও অভাব-অনটনে দিন পার করছেন। অথচ তাদের হাত ধরেই শুরু হয়েছিল গ্রামের মানুষকে নিরক্ষরতা থেকে মুক্ত করার ইতিহাস।
এলাকাবাসীর প্রশ্ন, এত বড় কৃতিত্বের পরও কেন উপেক্ষিত থেকে গেলেন এই শিক্ষা সংগ্রামীরা? তাদের স্মৃতি সংরক্ষণে কি কোনো উদ্যোগ নেবে প্রশাসন?
কচুবাড়ি-কৃষ্টপুরের এই ইতিহাস শুধু একটি গ্রামের নয়, বরং গোটা জাতির গর্ব। তাই স্থানীয়দের চাওয়া—তাদের অবদানকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হোক সেই আলোকযুদ্ধের অনুপ্রেরণার গল্প।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




