খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি! স্কুলছাত্রীর ধর্ষণের প্রতিবাদে সকাল-সন্ধ্যা অবরোধ


প্রকাশিত: ০৫:৫২ ২৭ সেপ্টেম্বর ২০২৫
খাগড়াছড়িতে মারমা এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত পুরো জেলা। ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারে শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে শুরু হওয়া সকাল-সন্ধ্যা অবরোধের কারণে জেলার ভেতরে ও বাইরের সড়ক যোগাযোগ বন্ধ। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে আসা শতাধিক যানবাহন আটকা পড়েছে, হাজারো পর্যটক বিপাকে।
অবরোধকারীরা খাগড়াছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙামাটি, খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-সাজেক সড়কে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ও ইট ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। মহালছড়ি, পানছড়ি, চেঙ্গী সেতু, ভাইবোনছড়া, গাছবাগানসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
পর্যটনকেন্দ্র সাজেক ও খাগড়াছড়ি শহরের প্রবেশমুখে পরিবহন সম্পূর্ণ বন্ধ। সীমিত আকারে শহরের ভেতরে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করছে। সেনাবাহিনীর সহায়তায় আটকা পড়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা চলছে।
বেলা সাড়ে ১১টার দিকে পানছড়ি থেকে চট্টগ্রামগামী একটি অ্যাম্বুলেন্সে হামলা চালায় অজ্ঞাতনামা ১৫-২০ জন। সামনের ও পেছনের কাচ ভাঙচুর করা হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ পয়েন্টে পোড়া টায়ার ও গাছের গুঁড়ি ফেলা হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিয়ন্ত্রণে পুলিশ ও সেনা সদস্যরা মাঠে উপস্থিত। প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে।
গত মঙ্গলবার রাত সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে ওই স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। স্থানীয়রা রাত ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এক যুবক গ্রেপ্তার হয়ে ছয় দিনের রিমান্ডে। প্রতিবাদে বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়, বৃহস্পতিবার আধাবেলা অবরোধের পর শুক্রবার সমাবেশ থেকে শনিবারের সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




