শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের জীবনাবসান


প্রকাশিত: ০৬:৪৯ ১০ অক্টোবর ২০২৫
বাংলা সাহিত্য ও শিক্ষাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সঙ্গে থাকা চালক দ্রুত তাঁকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল এবং দ্রুত হৃদযন্ত্রে স্টেন্টিং (রিং) করা হয়।
অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় ৪৮ ঘণ্টা লাইফ সাপোর্টে থাকার পর সামান্য উন্নতি দেখা গেলেও পরবর্তীতে আবারও শারীরিক অবস্থার অবনতি ঘটে। অবশেষে শুক্রবার বিকেল ৫টায় চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
আজ শুক্রবার রাতে তাঁর মরদেহ রাখা হবে বারডেম হাসপাতালের হিমঘরে। আগামীকাল শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয় কবিতা পরিষদের ব্যানারে নাগরিক শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে এবং মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
সৈয়দ মনজুরুল ইসলাম শুধু একজন শিক্ষাবিদই ছিলেন না, তিনি সমকালীন বাংলার সাহিত্যের অন্যতম শক্তিশালী লেখক ও সমালোচক। তাঁর সাহিত্যকর্মে সমাজ, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের গভীর বিশ্লেষণ প্রতিফলিত হয়েছে। তিনি শিক্ষার্থী ও পাঠকদের কাছে অনুপ্রেরণার উৎস ছিলেন। তাঁর বিদায়ে বাংলা সাহিত্যের অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




