‘লাশবাহী স্পিডবোট চালু হচ্ছে’-ফেসবুক পোস্টের একদিন পরেই তার লাশে সেই যাত্রা শুরু


প্রকাশিত: ০৩:৩৩ ১৯ অক্টোবর ২০২৫
চট্টগ্রামের সন্দ্বীপের মানুষদের জন্য ছিল এটি এক অদ্ভুত কাকতালীয় শোকের সংবাদ। ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো প্রবাসী মোহাম্মদ আমীন কিছুদিন আগে নিজের ফেসবুক আইডিতে লিখেছিলেন—“সন্দ্বীপে লাশবাহী স্পিডবোট চালু হচ্ছে, এখন প্রবাসীদের লাশ দ্রুত বাড়ি পৌঁছানো যাবে।” কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—মাত্র এক দিন পরেই সেই লাশবাহী স্পিডবোটেই ফিরলেন তিনি নিজেই, নিথর দেহে।
শনিবার রাতে ওমান থেকে আনা হয় সাত প্রবাসীর মরদেহ। আজ রবিবার সকালে চট্টগ্রামের সন্দ্বীপের কুমিরা ঘাটে নামানো হয় তাঁদের লাশ। সকাল আটটার দিকে স্থানীয় প্রশাসন ও স্বজনরা উপস্থিত ছিলেন সেখানে। জানাজা শেষে তাঁদের নিজ নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।
নিহত মোহাম্মদ আমীন (৩৮) সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী কব্বরের ছেলে। তিনি ওমানে মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন এবং অন্য ছয়জন প্রবাসী তাঁর অধীনে কাজ করতেন। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মাত্র এক দিন আগে ফেসবুকে তিনি লিখেছিলেন সন্দ্বীপে লাশবাহী স্পিডবোট চালুর খবরটি, যা তখন অনেকে আনন্দের সংবাদ হিসেবে দেখেছিলেন।
আলী কব্বর জানান, “ছেলে আমীন কিছুদিন পর দেশে ফিরে বড় মেয়ের বিয়ের আয়োজন করার কথা ছিল। কিন্তু এখন সে-ই নেই।” পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রেখে গেলেন আমীন।
দুর্ঘটনায় নিহত অন্য প্রবাসীরা হলেন—মো. সাহাবুদ্দিন (২৮), মো. বাবলু (২৮), মো. রকি (২৭), মো. আরজু (২৬), মো. জুয়েল (২৮) ও মোশারফ হোসেন (২৬)। তাঁরা সবাই ওমানের ধুকুম প্রদেশের সিদরা এলাকায় মাছ ধরার কাজে ছিলেন। গত ৮ অক্টোবর তাঁদের বহনকারী গাড়িটি মুখোমুখি সংঘর্ষে পতিত হলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।
নিহত সাহাবুদ্দিনের পরিবারে স্ত্রী, মা–বাবা ও চার মাস বয়সী এক কন্যা রয়েছে। তাঁর ফেসবুক পেজে কিছুদিন আগেই একটি স্ট্যাটাসে তিনি লিখেছিলেন—“মধ্যবিত্ত মানে হাজারটা স্বপ্ন, কিন্তু দিন শেষে ভাগ্যের খাতাটা শূন্য।” তাঁর এই লেখাই এখন পরিবার ও বন্ধুদের মনে গভীর বেদনার দাগ রেখে গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে ছয়জনই আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসা। ভাঙা টিনের ঘরই ছিল তাঁদের একমাত্র সম্বল। এর মধ্যে পাঁচজনেরই সন্তান জন্মেছে মাত্র কয়েক মাস আগে।
সন্দ্বীপের মানুষ এখন বলছেন—প্রবাসীদের কষ্ট ও ঝুঁকির এই গল্প যেন আর না ফিরে আসে। লাশবাহী স্পিডবোট চালুর আনন্দ যে এমন এক শোকে রূপ নেবে, তা কেউ কল্পনাও করেননি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি




