১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক খুঁটি রেখেই ভবনের ছাদ ঢালাই


প্রকাশিত: ০৫:২০ ২২ অক্টোবর ২০২৫
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার জয়পুর বাজারে ১১ হাজার ভোল্টের একটি বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে বহুতল ভবন নির্মাণ। ইতিমধ্যেই নিচ তলার ছাদ ঢালাইসহ ভবনের পাকাপোক্ত কাজ সম্পন্ন হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে এবং দুর্ঘটনার শঙ্কা ও বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী জাকির হোসেন তার বাবা লাল মিয়ার তত্ত্বাবধানে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন এক একর জমি কিনে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু করেছেন। ওই জমির পাশে খুঁটির মাধ্যমে ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইন এসেছে আছিম বাজার পল্লী বিদ্যুতের সাবস্টেশন থেকে।
স্থানীয়দের অভিযোগ, খুঁটি রেখে নিচ তলার ছাদ ঢালাই দেওয়া হলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। কেউ অল্পসল্প দূর্ঘটনা হলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন।
ভবন মালিক লাল মিয়া জানান, বিদ্যুৎ অফিসে কোনো কাজের জন্য গেলে সময় ও অর্থ খরচ বেশি হওয়ায় আগে কোনো অনুমতি নেওয়া হয়নি। তিনি বলেন, “বিদ্যুৎ অফিসও নিষেধ করেনি। ভবিষ্যতে খুঁটি সরানোর জন্য আবেদন করা হবে।”
পল্লী বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সাব-জোনাল অফিসের এজিএম শাকিল ভূঁইয়া জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং খুঁটি সরানো না হওয়া পর্যন্ত ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেননি যে কাজ শুরু হওয়ার সময় কেন নজরদারি করা হয়নি।
ফুলবাড়ীয়া জোনাল অফিসের ডিজিএম নিশীথ কুমার কর্মকার বলেন, “খুঁটি না সরিয়ে বা বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে ভবন নির্মাণ করা ঠিক হয়নি। বিষয়টি এখন জানা গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করেছে এবং বিদ্যুৎ বিভাগের তদারকির প্রশ্নও তুলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




