তেঁতুলিয়ায় শিক্ষক সমিতি (বাশিস) আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৫৫ ১১ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নবীণ শিক্ষক, কর্মচারী, স্কুল ভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষকগণকে সংবর্ধনা প্রদানসহ বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পর্যটনের বিনোদনকেন্দ্র ডাকবাংলোর ইকোপার্কে এ আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতির তেঁতুলিয়া উপজেলার শাখা। অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও তাদের পরিবার নিয়ে বনভোজন উৎসবে অংশ নেয়।
আয়োজন ঘিরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় তেঁতুলিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ভজনপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ভজনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শালবাহান উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাকান্ত রায়, বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, সিপাইপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহিরুল ইসলাম ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ। এ সময় উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
এ বিষয়ে তেতুলিয়া শিক্ষক সমিতির সভাপতি মোঃ হারুন অব রশিদ
বলেন, শিক্ষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে অত্যন্ত সফলভাবে আমরা তেতুলিয়া
শিক্ষক সমিতির বার্ষিক বনভোজন ২০২৫ সম্পন্ন করি। এই অনুষ্ঠানের মাধ্যমে আমার দৃঢ় বিশ্বাস সম্মানিত সহকর্মীবৃন্দ তাদের পরিবার নিয়ে খুব উপভোগ্য সময় কাটিয়েছেন।তেতুলিয়া শিক্ষক সমিতি (বাশিস)সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক হোসেন
বলেন, খুব চমৎকারভাবে সফল একটা বনভোজন সম্পন্ন করতে পেরেছি। আগামীতেও তেতুলিয়া শিক্ষক
শিক্ষক সমিতি শিক্ষকদের পাশে থেকে এরকম কর্মকান্ড চালিয়ে যাবো।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক আতাউর রহমান মানিকসহ বিভিন্ন শিক্ষক ও শিল্পীবৃন্দ। উৎসব আনন্দে মুখরিত হয়ে উঠে শিক্ষক সমিতির বার্ষিক বনভোজনের আয়োজনটি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




