সীমান্তে গোলাবর্ষণের বিকট শব্দে আতঙ্ক, ভয়ে কাঁপছে উখিয়া-টেকনাফবাসী


প্রকাশিত: ০৮:৫২ ২৮ ডিসেম্বর ২০২৫
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেসে আসা বিমান হামলা ও ভারী গোলাবর্ষণের বিকট শব্দে আতঙ্কে রাত কাটিয়েছেন কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা। শনিবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত একের পর এক বিস্ফোরণের শব্দে সীমান্তজুড়ে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, রাত ১২টা থেকে ভোর ২টা পর্যন্ত কিছুক্ষণ পরপর প্রচণ্ড শব্দ শোনা যায়। বিকট আওয়াজে সীমান্তবর্তী বসতঘরের দরজা-জানালা কেঁপে ওঠে, যা নিকট অতীতে শোনা যায়নি বলে দাবি করেন স্থানীয়রা।
সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের অংশ হিসেবেই এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। সীমান্ত পিলার বিআরএম-১৮ থেকে আনুমানিক ১৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে এবং শূন্য লাইন থেকে প্রায় ১৩ কিলোমিটার ভেতরে বলিবাজার এলাকায় হামলা চালানো হয়।
এ ঘটনায় উখিয়ার পালংখালী ও রাজাপালং ইউনিয়ন এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামগুলোর মানুষ বেশি আতঙ্কিত হয়ে পড়েন। এ বিষয়ে বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন জানান, বিস্ফোরণের শব্দ মিয়ানমারের অভ্যন্তর থেকে এসেছে এবং বাংলাদেশের ভূখণ্ডে কোনো ঘটনা ঘটেনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- সংবিধানের ৫১ অনুচ্ছেদ দিয়ে সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন
- ইসরায়েলি বাহিনীর বাধার মুখে অ্যাম্বুলেন্স, গর্ভস্থ সন্তান হারালেন ফিলিস্তিনি নারী




