ওসমান হাদির বিচার না হলে ভবিষ্যতে বিপ্লবী বীরেরা আর জন্মাবে না: স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল


প্রকাশিত: ১২:৪৪ ১৫ জানুয়ারী ২০২৬
শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবি করে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে দেওয়া ওই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
ফেসবুক পোস্টে সম্পা প্রশ্ন তোলেন, “ওসমান হাদির হত্যার বিচার কি আদৌ হবে?” একই সঙ্গে তিনি প্রশ্ন করেন, ইনকিলাব মঞ্চ কেন এ বিষয়ে এখনো কোনো কর্মসূচির ডাক দিচ্ছে না। তিনি লেখেন, বিচার হবে না—এমন চিন্তা মাথায় আনা যাবে না এবং যেকোনো মূল্যে বিচার নিশ্চিত করতে হবে। বিচার না হলে ভবিষ্যতে ওসমান হাদির মতো বিপ্লবী বীরেরা আর জন্মাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিচার প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে হতাশা প্রকাশ করে সম্পা লেখেন, কেন এত দেরি হচ্ছে তা সংশ্লিষ্ট সবাই জানেন। তিনি শহীদ ওসমান হাদির একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, সংগ্রাম দীর্ঘ এবং একজন মুমিনের জীবন মানেই লড়াই। ন্যায়বিচারের জন্য এই সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
পোস্টে ইনকিলাব মঞ্চ নিয়ে ওসমান হাদির ব্যক্তিগত অনুভূতির কথাও তুলে ধরেন সম্পা। তিনি লেখেন, ওসমান হাদি ইনকিলাব মঞ্চকে তার প্রথম সন্তান হিসেবে দেখতেন এবং নিঃস্বার্থভাবে সংগঠনের কর্মীদের পাশে দাঁড়াতেন। সবশেষে শহীদ ওসমান হাদির একটি উক্তি উল্লেখ করে তিনি লেখেন, “দাসত্বই যে জমিনের নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত।” এ পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের দাবিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




