রংপুরে মদ পানে মৃতের সংখ্যা বেড়ে ৭, গুরুতর অসুস্থ আরো কয়েকজন


প্রকাশিত: ১২:৫১ ১৫ জানুয়ারী ২০২৬
রংপুরে রেক্টিফাইড স্পিরিট (মদ) পান করে বিক্রেতাসহ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে গত তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত জনে। এ ছাড়া আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, রংপুরের শ্যামপুর এলাকায় অ্যালকোহল পানের ঘটনায় ১৩ জানুয়ারি রাতে নতুন করে দুইজন মারা যান। তারা হলেন—বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম। একই ঘটনায় বুধবার সকালে স্পিরিট বিক্রেতা ও কারাবন্দি জয়নাল আবেদীনও মারা যান।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার অভিজিৎ চৌধুরী জানান, বদরগঞ্জের শ্যামপুর থেকে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি জয়নাল আবেদীনকে ১৩ জানুয়ারি সন্ধ্যায় নতুন বন্দি হিসেবে কারাগারে আনা হয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মদ কারবারিদের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকের অভিযোগ, সারাদেশে এমন মৃত্যুর ঘটনা ঘটলেও গ্রেপ্তার হওয়া কারবারিরা আবার জামিনে বের হয়ে একই ব্যবসায় লিপ্ত হন। এমনকি কারাগারে থাকাকালীনও তাদের ব্যবসা বন্ধ থাকে না। স্থানীয়রা দাবি করছেন, যদি মদ কারবারিদের কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হয়, তাহলে জীবন ও পরিবারকে নিরাপদ রাখা সম্ভব হবে এবং আসক্তরা আর বিপজ্জনক মদ পান করতে পারবে না।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া




