গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই জুলাইয়ের চেতনার বিজয় হবে: কিশোরগঞ্জে আদিলুর রহমান খান


প্রকাশিত: ০৫:২৯ ১৯ জানুয়ারী ২০২৬
অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বাংলাদেশের জনগণ শুরু থেকেই জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছেন এবং আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সেই অবস্থান আরও একবার স্পষ্টভাবে জানাবেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যেই এই গণভোটের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি বলেন, যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু জনগণ সচেতন এবং তারা স্পষ্টভাবেই জুলাইয়ের কাফেলার পক্ষে অবস্থান নেবে।
গণভোট নিয়ে সরকারের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে—এ নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা মূলত পলাতক ও গণঅভ্যুত্থানবিরোধী শক্তি। জুলাই-আগস্টে যারা আত্মহুতি দিয়েছেন, তাদের সহযোদ্ধাদের উদ্যোগেই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে। এই সনদ বাস্তবায়নের জন্যই গণভোটের আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আদিলুর রহমান খান আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের পক্ষের সরকার। সংগ্রামী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও এই সনদ বাস্তবায়নে ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। সরকার জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি জানান।
গণভোট পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তাদের সমর্থন জানাবে। এরপর স্থানীয় পর্যায় থেকে জনগণের পছন্দ অনুযায়ী প্রার্থী নির্বাচন করে সংসদ নির্বাচনে পাঠানোর পথ সুগম হবে।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ও বুদ্ধিমান। তারা বারবার ইতিহাস সৃষ্টি করেছে। নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক সময় আর মাত্র দুই দিন বাকি। এরপর সারাদেশ এক কাতারে দাঁড়িয়ে গণভোট, জুলাই সনদ, গণঅভ্যুত্থানের চেতনা এবং জনগণের অধিকার রক্ষার পক্ষে ঐক্যবদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেনসহ জুলাই যোদ্ধা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর



