যুবলীগ নেতা যোগ দিলেন জামায়াতে, সাবেক জামায়াত আমিরের ছেলে বিএনপিতে


প্রকাশিত: ০৫:০৬ ৫ ফেব্রুয়ারী ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইউনিয়ন যুবলীগের এক নেতা জামায়াতে ইসলামীতে এবং জামায়াতে ইসলামীর সাবেক এক নেতার ছেলে বিএনপিতে যোগ দেওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কুদ্দুস জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে দলটিতে যোগদান করেন। সিরাজগঞ্জ-৪ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তাকে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।
আব্দুল কুদ্দুস উধুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাবা আব্দুল জলিল আওয়ামী লীগ সমর্থিত হয়ে নির্বাচিত হয়ে একসময় ইউপি চেয়ারম্যান ছিলেন। তবে গত বছরের ১৫ নভেম্বর নাশকতার মামলায় উল্লাপাড়া থানা পুলিশ আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার করে। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাতেও তিনি আসামি।
অন্যদিকে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ১৯৯৯ সাল থেকে ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করা আব্দুস সামাদের ছেলে জাহিদুল ইসলাম বিএনপিতে যোগ দেন। এ সময় সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান আলী বলেন, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীর রাজনীতিতে আস্থা রেখে তিনি নতুন করে সক্রিয় হতে দলটিতে যোগ দিয়েছেন।
জামায়াতে ইসলামীর সাবেক আমিরের ছেলে বিএনপিতে যোগদানের বিষয়ে তিনি বলেন, বিষয়টি শুনেছি, তবে তার সঙ্গে সরাসরি কথা হয়নি। প্রায় ২৪ বছর আগে তার বাবা উপজেলা জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




