ইতিবাচক সংস্কারের প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান শায়খ আহমাদুল্লাহর


প্রকাশিত: ১২:৫২ ১১ ফেব্রুয়ারী ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন জনপ্রিয় আলেম ও আলোচক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইতিবাচক সংস্কার ও পরিবর্তনের প্রশ্নে তারা ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান করছেন।
তবে তিনি উল্লেখ করেন, সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সমুন্নত রেখে বাস্তবায়ন করা হয়। এ ক্ষেত্রে কোনো ধরনের বিচ্যুতি এড়াতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের দায়িত্ব বলে তিনি মত দেন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট মানে নির্বিচারে যেকোনো পরিবর্তনের অনুমোদন নয়; বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে পরিবর্তনের অঙ্গীকার হওয়া উচিত।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্র সংস্কারের প্রশ্নে একটি গণভোটও আয়োজন করা হয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি পৃথক ব্যালটে ভোট দেবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, একটি ব্যালট থাকবে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীর প্রতীকে ভোট দেবেন। অপর ব্যালটটি হবে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটের জন্য, যেখানে প্রস্তাবিত সনদের পক্ষে বা বিপক্ষে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দেওয়ার সুযোগ থাকবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




