মহিলা কলেজের দুই সহকারী অধ্যাপকের নামে পার্সেলে পাঠানো হয়েছে কাফনের কাপড়!


প্রকাশিত: ০৪:৪৪ ১২ এপ্রিল ২০২৬
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজে এক রহস্যময় ঘটনার সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ডাকযোগে পাঠানো দুটি পার্সেল খুলে দেখা যায়, ভেতরে রয়েছে কাফনের কাপড়। এই ঘটনায় কলেজের দুই সহকারী অধ্যাপকসহ শিক্ষক-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১২ এপ্রিল) সকালে মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আব্দুস সামাদের নামে কলেজের ঠিকানায় পাঠানো ওই পার্সেল দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে পার্সেল খুলতেই ভেতরে কাফনের কাপড় দেখতে পান তারা, যা মুহূর্তেই পুরো কলেজে উদ্বেগের সৃষ্টি করে।
জানা গেছে, পার্সেল দুটি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খরখরিয়া এলাকার লিখন হোসেন ও ভাদাশ এলাকার জনি আহমেদ নামে দুই ব্যক্তি ডাকযোগে পাঠান। এর আগে বৃহস্পতিবার বিকেলে পার্সেলগুলো কলেজে পৌঁছায় এবং অফিস প্রধান সেগুলো গ্রহণ করেন। তবে প্রাপকেরা উপস্থিত না থাকায় সেগুলো অক্ষত অবস্থায় রোববার সকালে তাদের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার পরপরই বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলে গুরুদাসপুর থানা পুলিশ বেলা ১১টা ৫০ মিনিটের দিকে কলেজে এসে পার্সেল দুটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় দুই শিক্ষক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং তারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
কলেজের অধ্যক্ষ মাহাতাব উদ্দিন জানান, পার্সেল আসার বিষয়টি তাকে আগে জানানো হয়নি, পরে বিষয়টি অবহিত হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে কলেজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি প্রফেসর মো. ওমর আলী বলেন, সংশ্লিষ্ট দুই শিক্ষক বর্তমানে কলেজের আয়-ব্যয়ের অডিটের দায়িত্বে রয়েছেন। তাই ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ কোন্দল থেকেও এ ধরনের ঘটনা ঘটতে পারে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। রহস্যময় এই ঘটনায় পুরো এলাকায় এখন চাঞ্চল্য বিরাজ করছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- দেশে ফেরা প্রবাসীদের প্রশিক্ষণ ও পুনর্বাসনে কাজ করছে সরকার: নুর
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




