রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম


প্রকাশিত: ০৫:২৫ ১০ জুন ২০২৬
সাভারের ছায়াবিথি এলাকায় রিয়া মনি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে নিজের নাম ও সাংগঠনিক পদ ব্যবহার করে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন, সাভার পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদকের পদটি তার। অথচ রিয়া মনি হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তি রনি চৌধুরী, যার নামে সাভার থানায় মামলা দায়ের হয়েছে।
রনি ইসলাম তার স্ট্যাটাসে লিখেছেন, “সাভার পৌরসভা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম আমি। উক্ত কমিটির পদটি আমার। স্ত্রী হত্যা করেছে রনি চৌধুরী, যার নামে সাভার থানায় মামলা দায়ের হয়েছে। কিন্তু সম্মানিত সাংবাদিকবৃন্দ নিউজে আমার নাম এবং পদ ব্যবহার করেছেন।”
তিনি আরও বলেন, অপরাধী যেই হোক না কেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে প্রকৃত অভিযুক্তের পরিবর্তে অন্য কারও নাম ও পরিচয় প্রকাশ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।এদিকে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, সংবেদনশীল কোনো অপরাধের ঘটনায় সংবাদ প্রকাশের আগে অভিযুক্তের পরিচয় ও তথ্য আরও সতর্কতার সঙ্গে যাচাই করা প্রয়োজন, যাতে নির্দোষ কোনো ব্যক্তি ভুলভাবে বিতর্কের মধ্যে না জড়িয়ে পড়েন।
উল্লেখ্য, সম্প্রতি সাভারের ছায়াবিথি এলাকায় এক গৃহবধূর হত্যাকাণ্ডের ঘটনায় সাভার থানায় তার স্বামী রনি চৌধুরী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- তারল্য সংকটে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
- আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড বহাল
- খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলি, আহত দুই মুসল্লি
- পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়
- নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ রাস্তায় নেমেছে ইসরায়েলিরা
- জুলাইয়ে ৪০ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড
- সীমান্ত ব্যাংকে অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
- বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
- ২০২৬–২৭-এ সেবা খাতে বড় পরিবর্তনের ঘোষণা
- প্রয়াত কারিনাকে বিশেষ সম্মাননা দেবে চরকি, অ্যাওয়ার্ডসে আবেগঘন শ্রদ্ধা
- রামিসা হত্যা মামলার বিচার শুরু, আদালতে নতুন দাবি আসামির
- নড়াইলে প্রবাসীর বসতবাড়ি দখলের অভিযোগ, আদালতের শরণাপন্ন পরিবার
- নরওয়ের পত্রিকায় মোদিকে ‘সাপুড়ে’ কার্টুন, আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক
- স্পটিফাইয়ে সাইবার হামলার দাবি, প্রো-ইরান হ্যাকার গ্রুপকে ঘিরে নতুন উদ্বেগ
- ভাঙা আঙুলেও থামেননি মার্টিনেজ, ফাইনালের ‘অপরাজিত রাজা’ গড়লেন নতুন ইতিহাস
- ঢাবিতে তারেক রহমানের ভর্তি দেখেছিলেন ওয়ালী উল্লাহ, জানালেন চার দশক আগের স্মৃতি
- ঢাবি থেকে তারেক রহমানের ডক্টরেট ডিগ্রি- দাবিটি ‘ভুয়া’ বলছে ফ্যাক্টওয়াচ
- দেশে ৫ মাসে ১১৮ শিশু ধর্ষণের শিকার
- ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া’- চট্টগ্রামে মীর হেলালের মন্তব্য
- পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ





