নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান

নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান

প্রকাশিত: ০৮:০৯ ৫ জুলাই ২০২৬
জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে নড়াইলে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) বিকেল ৪টায় নড়াইল পৌরসভার পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে নড়াইল জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমীর আতাউর রহমান বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আমীর মাওলানা হাদিউজ্জামান, কালিয়া উপজেলা আমীর মাওলানা তরিকুল ইসলাম, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমিন, পৌর আমীর জাকির হোসেনসহ জেলা জামায়াতে ইসলামী ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি গণমিছিল পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু হয়ে রূপগঞ্জ বাজার, মুচিরপোলসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন জরুরি। তারা অনতিবিলম্বে জুলাই সনদের সব সুপারিশ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ সমাবেশ ও গণমিছিলে জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- নড়াইলে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও গণমিছিল, দ্রুত বাস্তবায়নের আহ্বান
- সহায়তা নয়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যনির্ভর সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র
- নরওয়ের বিপক্ষে একসঙ্গে দেখা যেতে পারে নেইমার-ভিনিকে
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু: জামায়াত আমির
- ক্রিকেট ম্যাচে কনডমের বিজ্ঞাপন নিয়ে ক্ষুব্ধ ভারতীয় এমপি
- হামে শিশু মৃত্যুর অভিযোগে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন
- ব্রাজিলের বিপক্ষে কঠিন লড়াই দেখছেন হালান্ড
- গৃহবন্দিত্বেই থাকবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনেরো
- জুলাই বিপ্লবের অর্জন সবার, একক কারও নয়: প্রধানমন্ত্রী
- বরিশালে পুলিশের কাছ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- রিয়া মনি হত্যা মামলায় নাম নিয়ে বিভ্রান্তি, প্রতিবাদ জানালেন সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলাম
- আশুলিয়ায় কোটি টাকার পুকুর খনন প্রকল্পে মাটি বিক্রির অভিযোগ
- সরকারকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর দুঃখপ্রকাশ করলেও সমালোচনার মুখে জামায়াত নেতা
- সীমান্তে ২৪ ঘণ্টায় ৮টি পুশইন প্রতিহত করেছে বিজিবি
- জনগণের অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি: তথ্য মন্ত্রণালয়
- ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য





