শিশুসন্তানসহ ভারতীয় নারীকে ‘বাংলাদেশি’ পরিচয়ে পুশ-ইনের অভিযোগ


প্রকাশিত: ০১:২১ ১৮ জুলাই ২০২৬
বাংলাদেশ-ভারত সীমান্তে এক ভারতীয় নারী ও তার শিশুসন্তানকে বাংলাদেশি নাগরিক পরিচয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত এলাকায় রেশমা বিবি নামের ওই নারী ও তার শিশুসন্তানের সন্ধান পাওয়া যায়। তিনি দাবি করেন, তিনি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পাকুর জেলার বাসিন্দা এবং একজন ভারতীয় নাগরিক।
রেশমা জানান, জীবিকার জন্য তিনি মুম্বাইয়ে গৃহকর্মীর কাজ করতেন। সেখানে ভারতীয় পুলিশের হাতে আটক হওয়ার পর তাকে কয়েকজন বাংলাদেশি নাগরিকের সঙ্গে রাখা হয়। তিনি নিজেকে ভারতীয় নাগরিক দাবি করলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন।
তার ভাষ্য অনুযায়ী, পরে তাকে সন্তানসহ কলকাতায় নেওয়া হয় এবং রাতের আঁধারে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশে কোনো পরিচিতজন না থাকায় তিনি বিপাকে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি বেনাপোল এলাকায় পৌঁছান।
বর্তমানে রেশমা তার স্বামী ও পরিবারের কাছে ভারতে ফিরে যেতে চান। তার আরেক সন্তান মুম্বাইয়ের একটি স্কুলে পড়াশোনা করছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, রেশমা যদি সত্যিই ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তাহলে মানবিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে নিজ দেশে ফেরানোর ব্যবস্থা করা প্রয়োজন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, বিষয়টির সমাধান বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে হতে পারে।
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টির সমাধান করা প্রয়োজন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী




