ককটেল নিয়ে খেলছিল শিশুরা, বিস্ফোরণে আহত ২


প্রকাশিত: ০৪:৫৮ ১২ আগস্ট ২০২৪
রাজশাহীতে ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বল ভেবে কুড়িয়ে নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সোমবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে নগরীর টিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হচ্ছে- টিকাপাড়া এলাকার বাসিন্দা আলমগীরের ছেলে মো. আব্দুল্লাহ (৭) ও শাহীনের ছেলে সাবা (৮)। খবর পেয়ে সেখানে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। এ সময় সেখান থেকে ৮-১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর টিকাপাড়া এলাকায় পড়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুই শিশু বাসার সামনে খেলাধুলা করছিল। এ সময় বল ভেবে ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে তারা দুজন আহত হয়।
স্থানীয়রা বলছেন, ককটেলগুলো কে বা কারা ফেলে রেখে গেছে। পরে শিশুরা বল ভেবে খেলার একপর্যায়ে এই দুর্ঘটনার শিকার হয়।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। দুই শিশু আহত হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, বিজিবি রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শেয়ারবাজারে অর্থ আত্মসাৎ: সাকিব আল হাসানসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন জমা পিছাল



