স্ত্রীর বিরুদ্ধে হেনস্তা ও মিথ্যা মামলার অভিযোগ তুললেন প্রযোজক সারওয়ার জাহান !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:০৯ ১১ জানুয়ারী ২০২৫
টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের প্রযোজক সারওয়ার জাহান দীর্ঘদিন ধরে স্ত্রী রুকাইয়া তাহসিনার প্রতারণা ও হেনস্তার শিকার বলে অভিযোগ করেছেন। তিনি জানান, গত দুই বছর ধরে তিনি আদালতের শরণাপন্ন হয়ে এর প্রতিকার চেয়ে আসছেন। ঢাকা সিএমএম আদালত ইতোমধ্যে রুকাইয়া তাহসিনা ও তার কথিত সহযোগী আনোয়ারুল কবির ওরফে শাকিলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
২০১২ সালে রুকাইয়া তাহসিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সারওয়ার। তাদের দুই সন্তান রয়েছে। কিন্তু ২০১৭ সাল থেকে রুকাইয়ার আনোয়ারুল কবিরের সঙ্গে পরকীয়ার সম্পর্কের বিষয়টি জানার পর ২০২৩ সালের জানুয়ারিতে তারা আলাদা হয়ে যান।
সারওয়ার অভিযোগ করেন, রুকাইয়া তার সন্তানের পিতৃপরিচয় পরিবর্তন করে পাসপোর্ট ও জন্মসনদ তৈরি করে বিদেশে পালানোর চেষ্টা করেছিলেন। এ ঘটনায় আদালতে দণ্ডবিধির ৪৬৭, ৪৬৮ ও ৪১৯ ধারায় মামলা দায়ের করেছেন তিনি। এছাড়া রুকাইয়া তার বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করেছেন, যা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।
গত বছরের ১৫ ডিসেম্বর রুকাইয়াকে তালাকের নোটিশ পাঠান সারওয়ার। তিনি তালাকের কারণ হিসেবে রুকাইয়ার পূর্বের বিবাহ গোপন রাখা, একাধিক দাম্পত্য সম্পর্ক বজায় রাখা এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করার কথা উল্লেখ করেন। এ বিষয়ে রুকাইয়াকে দেনমোহরের অর্থ গ্রহণের জন্যও নোটিশ পাঠানো হয়। তবে এর প্রতিক্রিয়ায় রুকাইয়া নতুন করে সারওয়ারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে সারওয়ার অভিযোগ করেছেন।
সারওয়ার জানান, রুকাইয়া তাকে রাজনৈতিক মামলায় জড়ানোর চেষ্টাও করেছেন। তিনি দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন এবং এসব মিথ্যা মামলা তাকে সামাজিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রযোজক সারওয়ার জাহান টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে বেশ কিছু নাটক ও কনটেন্ট প্রযোজনা করেছেন। তিনি আদালতের মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান চান এবং রুকাইয়ার বিরুদ্ধে অভিযোগের সুষ্ঠু বিচার প্রত্যাশা করেন।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- অনলাইন ক্লাস আমিও চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী
- ইসরাইলকে লক্ষ্য করে ২০টি রকেট ছুড়ল হিজবুল্লাহ
- হরমুজ প্রণালীতে ভেঙে পড়ল ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন!
- ট্রাম্পেকে নিয়ে ব্যঙ্গ করায় ইরান ঘনিষ্ঠ চ্যানেল বন্ধ করল ইউটিউব!
- যুক্তরাষ্ট্রের সম্ভাব্য শুল্ক বৃদ্ধির হুমকির জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে চীন
- যুক্তরাষ্ট্রের অবরোধের তোয়াক্কা না করে হরমুজ প্রণালী পার হলো চীনের জাহাজ
- মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে চীনা প্রেসিডেন্টের চার দফা প্রস্তাব
- গ্যাস বেলুনে আটকে বন্ধ মেট্রোরেল, ভোগান্তিতে যাত্রীরা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- অরিজিৎের পথেই কি শ্রেয়া? প্লেব্যাক ছাড়ার ইঙ্গিতে চমকে গেল ভক্তরা
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- বগুড়ায় মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, দগ্ধ বহু
- কয়েক সেকেন্ডের জন্য প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান মোজতবা খামেনি
- সংসদের সেই আলোচিত হেডফোনের দাম সাড়ে আট হাজার টাকা
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক
- ন্যাটোর ওপর ক্ষুব্ধ ট্রাম্প: “আমাদের তাদের দরকার নেই” মিত্রদের ‘না’ বলায় কড়া বার্তা





