সাভারে ডিবি পুলিশ পরিচয়ে ২৫ লাখ টাকা ছিনতাই: আটক নয় ডাকাত


প্রকাশিত: ০৬:০৯ ১৪ অক্টোবর ২০২৫
সাভারে ডিবি পুলিশ পরিচয়ে একটি তৈরি পোশাক কারখানার ২৫ লাখ টাকা ছিনতাই ঘটনায় নয়জন ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের রাজফুলবাড়িয়া এলাকার ডেলিকেট গার্মেন্টসের ২৫ লাখ টাকা, ডিবি পুলিশ পরিচয়ে সাভারের তুরাগ এলাকা থেকে ছিনতাই করা হয়। ঘটনার পর সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়। এরপর মামলাটির ছায়া তদন্ত শুরু করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫ লাখ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র্যাবের পোশাক, হ্যান্ডকাফসহ অন্যান্য সরঞ্জামাদি। আটককৃত নয়জন ডাকাত হলেন: শহিদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস, আফজাল হোসেন ওরফে উজ্জ্বল, মামুন আহমেদ মিন্টু, মেহেদী হাসান, শামীম আহমেদ সবুজ, শাহাদাৎ ও ফরাদ হোসেন। এদের মধ্যে শহিদুল ইসলাম ডাকাত দলের প্রধান।
ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতি, হত্যা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে সাত দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ডাকাতি হওয়া বাকি ২০ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সাভারে ডিবি পুলিশের এই অভিযানের মাধ্যমে নগরীর নিরাপত্তা বৃদ্ধিতে এবং ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ সফলতা অর্জিত হলো।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ




