এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ


প্রকাশিত: ০২:২৭ ২৯ জুলাই ২০২৬
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করে 'শিবির মিডিয়া সেল' নামক ফেসবুক পেজে ছড়ানোর প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আলম মামুন রনিক। এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য ও পঞ্চগড় জজ কোর্টের সাবেক জিপি অ্যাডভোকেট আব্দুল বারি এবং জেলা বিএনপির সদস্য ইউনুস শেখ। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নূরুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করে বলেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তাঁর গঠনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করছেন। একটি কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁর এই রাজনৈতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে সম্মান ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় 'শিবির মিডিয়া সেল' ফেসবুক পেজ ব্যবহার করে এআই প্রযুক্তি দিয়ে প্রতিমন্ত্রীর ছবি বিকৃত করে অপপ্রচার চালানো হচ্ছে।
সংগঠনের নেতারা এই ঘৃণ্য চক্রান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। অন্যথায় পরবর্তীতে দলীয় আলোচনা সাপেক্ষে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাঁরা। সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা পঞ্চগড় প্রেসক্লাব এলাকা থেকে মিছিল বের করে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - রাজনীতি
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই: উয়েফা
- শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর
- এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিকৃত ছবি প্রচার: পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ভোট গণনায় অনিয়ম হলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি সারজিস আলমের
- জুলাই অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বক্তব্যের সমালোচনা
- জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে নেইমারের খোঁচা




