• বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে বোমা হামলা ও চুরি: ১১ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে বোমা হামলা ও চুরি: ১১ জনের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬:২৯ ২৯ অক্টোবর ২০২৫

ঝালকাঠিতে দৈনিক যায়যায় বেলা পত্রিকা ও আইপি টেলিভিশনের সম্পাদক ও প্রকাশক মোঃ মোল্লা শাওনের বাড়িতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বোমা ফাটিয়ে ভাঙচুর করা হয় এবং ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করা হয়। এই ঘটনায় ঝালকাঠি সদর থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০২৪ সালের ১০ জুলাই মোল্লা শাওনকে হত্যার উদ্দেশ্যে ধানসিঁড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একাধিক মামলার আসামি আবু আক্তার, তার ছেলে নাসিফ মাহমুদ অপু ও একদল ভাড়াটিয়া সন্ত্রাসী বরিশাল-ঝালকাঠি মহাসড়কে পরিকল্পিতভাবে হামলা চালায়। পরে হত্যার চেষ্টা মামলার আসামিরা জামিনে এসে পুনরায় মোল্লা শাওনের বাড়িতে হুমকি এবং হামলার পরিকল্পনা করে।

মামলার নাম উল্লেখযোগ্য আসামিরা হলেন আবু আক্তারের ছেলে নাসিফ মাহমুদ অপু, ভাড়াটিয়া সন্ত্রাসী অলি ওরফে অলিউল্লাহ, পলাতক আসামি আখতারুজ্জামান ওরফে আবু আক্তার এবং ছাত্রলীগের অন্যান্য সন্ত্রাসী: টিপু হাওলাদার, সাদেক হাওলাদার, দিপু হাওলাদার, আনিসুর রহমান, নাঈম তালুকদার, আওলাদ হোসেন রিপন তালুকদার, শহিদুল ইসলাম রাব্বি ও আরও কিছু অজ্ঞাত ব্যক্তি।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, এই সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে এবং প্রশাসনের কাছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানিয়েছেন, আসামিরা পলাতক রয়েছেন, গ্রেফতারের চেষ্টা চলছে এবং অতি দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/