পঞ্চগড়ে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ


প্রকাশিত: ১২:৫৩ ২৪ নভেম্বর ২০২৫
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় দুই ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ ওঠায় ব্যবসায়ীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কামাতকাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে ব্যবসায়ী সমাজ এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
প্রথমে টুনিরহাট বাজার বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে এসে শেষ হয়। এরপর মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে টুনিরহাট বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন কামাতকাজলদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিন, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল, টুনিরহাট বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গণি, সাধারণ সম্পাদক মোতাহার আলী, কোষাধ্যক্ষ জনি প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, টুনিরহাট বাজারের ব্যবসায়ী খায়রুল ও খতিবরের বিরুদ্ধে লাবলু নামে এক ব্যক্তি মিথ্যা মামলা দায়ের করেছেন। তারা বলেন, লাবলু একজন মামলাবাজ ও প্রতারক চরিত্রের লোক, যিনি এর আগেও বহু মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করেছেন। বক্তাদের দাবি—ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে পণ্য নিয়ে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যার কোনো বাস্তব ভিত্তি নেই।
ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ মামলা প্রত্যাহার না করা হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজন হলে বাজারের সকল দোকানপাট শাটডাউন করে অনির্দিষ্টকালের আন্দোলন চালানো হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কান ধরে উঠবস, সোনাক্ষী সিনহার ভিডিও ভাইরাল
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিরপেক্ষ তদন্তের দাবি
- কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ১০
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- সবজির দামে ‘সেঞ্চুরি’, কাঁচা মরিচ ২৮০ টাকা কেজি
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- হাসনাত আব্দুল্লাহ: ছাত্রজীবন, আন্দোলন ও রাজনৈতিক পথচলা
- ভূরাজনীতি নিয়ে বিভ্রান্তির খেলা: জনগণকে বিভ্রান্ত করার দায় কার?
- বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে পুরোনো রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ
- চিকিৎসকদের মর্যাদা, স্বাস্থ্যখাতের সংকট এবং রাষ্ট্রের করণীয়
- সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল দ্বৈরথ
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- রংপুরে মসজিদে চেয়ার–টেবিল বসিয়ে জামায়াতের ইউপি প্রার্থী বাছাই সভা, সমালোচনার ঝড়
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’




