৮ বছর পর চড়-থাপ্পড়ের প্রতিশোধ: নাটোরের যুবদল নেতা শামীম হোসেন বহিষ্কার


প্রকাশিত: ০৩:২৯ ১৬ ফেব্রুয়ারী ২০২৬
নাটোরের সিংড়া উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের যুবদল নেতা শামীম হোসেনকে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ লঙ্ঘনের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কার নেতাদের কোনো অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত ২০১৭ সালে। সূত্রের খবর অনুযায়ী, সেসময় ছাতারদীঘি ইউনিয়নের কালিগঞ্জ বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যান আলতাব হোসেন আকন্দ-এর নির্দেশে শামীম হোসেনকে চড় ও কিল-ঘুসি মারধর করা হয়।
৮ বছর পর শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় একই বাজারে শামীম হোসেন একই ইউপি চেয়ারম্যান আলতাব হোসেনকে চড়, কিল-ঘুসি ও মারধর করেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে।
শামীম হোসেন জানান, ২০১৭ সালের নির্বাচনের সময় ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার কারণে তাকে মারধর করা হয়েছিল। তাই এইবার তিনি প্রতিশোধ হিসেবে সেই আচরণ করেছেন।
অভিযোগ প্রসঙ্গে আলতাব হোসেন জানান, তিনি কখনও শামীমকে মারধর করেননি। তবে ২০১৭ সালে বাজারে অনুষ্ঠিত একটি ইসলামী জলসার সময় শামীমসহ কয়েকজন খিচুড়ি বিতরণ করেছিলেন, যা হট্টগোলের সূত্রপাত হয়েছিল।
সিংড়া থানার ওসি আ.স.ম. আবদুন নূর বলেন, বিষয়টি তার কাছে জানা আছে, তবে থানায় এ পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি।
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- একের পর এক মার্কিন পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ, নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ
- প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাচ্ছেন শাহবাগের সেই গোলাপি
- নরসিংদীতে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা আদায়
- কুমিল্লায় অসুস্থ বন্ধুর পাশে অনন্য দৃষ্টান্ত: মনোবল বাড়াতে একসাথে ‘ন্যাড়া’ হলেন ১০ বন্ধু
- হরমুজে ইরান পুঁতে রেখেছে ভয়ংকর সব নৌ-মাইন, ঝুঁকিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ
- জনগণকে গর্জে উঠতে হবে, পাশে থাকবো আমরা: জামায়াত আমির
- ইরানের সাথে চুক্তি করতে পাকিস্তান যেতে পারি আমি: ট্রাম্প
- দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুদ: জ্বালানি প্রতিমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের জলসীমায় সুপারট্যাংকার ও পণ্যবাহী জাহাজ
- সাভারে যুবদল কর্মীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা





