সাভারে ভূমিদস্যুদের হামলায় পিতা-পুত্রসহ তিনজন আহত


প্রকাশিত: ০১:১৩ ২৭ এপ্রিল ২০২৬
সাভারে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কথিত ভূমিদস্যুদের হামলায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন ভাকুর্তা এলাকার কাদির হোসেন (রাজু), তার বাবা আব্দুল আলী ও বোন শারমিন আক্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, সাভার থানাধীন ভাকুর্তা এলাকার চুনারচর মৌজায় প্রায় ৫.২০ শতাংশ জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ২২ মার্চ প্রতিপক্ষরা জোরপূর্বক প্রায় ১ শতাংশ জমি দখল করে নেয় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ২ এপ্রিল সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।
এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল দুপুর আনুমানিক ২টার দিকে অভিযুক্ত কিয়াম উদ্দিন (৪৫), তারিকুল ইসলাম (২৩), বাইজিদ বস্তান (৬৭), আবুল কাশেম (৩৬), রহিমা বেগম (৪৩), রাশিদা বেগম (৬৪) ও আয়শা বেগম (৪২) সহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জন দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগীদের বাড়ির সামনে এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা দা, লোহার রড ও লাঠিশোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে কাদির হোসেনের বাবার মাথায় গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে গেলে কাদির হোসেন ও তার বোন শারমিন আক্তারকেও মারধর করা হয়। এক পর্যায়ে তারিকুল ইসলাম লোহার রড দিয়ে আঘাত করলে কাদির হোসেনের ডান হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়।
পরে আহতদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার পর অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়েছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় পুনরায় হামলার আশঙ্কা করছেন।
এ ঘটনায় কাদির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় উল্লিখিতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - অপরাধ ও শৃঙ্খলা
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




