• বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ | ১৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ ও শৃঙ্খলা

জমিজমার বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

জমিজমার বিরোধে বাবা ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম

শরিয়তপুরে স্কুল শিক্ষকের পৈতৃক সম্পত্তি দখলে বাধা দেওয়ায় নিজামুল হক খান(৪০) ও তার ছেলে রেদওয়ান উল হক খানকে (১৩) কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে চাচাতো ভাইও তাদের অনুসারীদের বিরুদ্ধে। গতকাল সকালে পালং উপজেলার শৌলপাড়া ইউনিয়নের পশ্চিম সারেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।পরে আহতদের উদ্ধার করে শরিয়তপুর সদর হাসপাতালের ভর্তি করলেও সেখানেও তাদেরকে হত্যার উদ্দেশ্য মারধর করতে আসলে প্রাণপণে বাঁচার জন্য মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য(১৯ অক্টোবর) ভোরে ভর্তি হন। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের নামসহ শরিয়তপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ ডায়ের করেন ভুক্তভোগীর স্ত্রী সুবর্ণা আক্তার।

তেঁতুলিয়ায় ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল জামায়াতের কর্মী নন: পঞ্চগড় জেলা জামায়াত

তেঁতুলিয়ায় ধর্ষণের দায়ে গ্রেপ্তার জামাল জামায়াতের কর্মী নন: পঞ্চগড় জেলা জামায়াত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামাল উদ্দীন (৩৬) বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী নন বলে জানিয়েছে জেলা জামায়াত। সোমবার রাতে পঞ্চগড় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন। তিনি জানান, জামাল উদ্দীনের সঙ্গে ওই নারীর স্থানীয় এক মৌলভীর মাধ্যমে বিয়ে হয় এক বছরেরও বেশি সময় আগে। পরবর্তীতে চলতি বছরের ১৪ জুন পঞ্চগড় আদালতে অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করা হয়। তবে বিয়ের পর থেকে স্ত্রীকে ভরণপোষণ না দেওয়ায় তার স্ত্রীর নানী ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

বিমান দুর্ঘটনার আগে রহস্যময় ফেসবুক পোস্ট! গুজব না ভবিষ্যদ্বাণী?

বিমান দুর্ঘটনার আগে রহস্যময় ফেসবুক পোস্ট! গুজব না ভবিষ্যদ্বাণী?

রাজধানীর উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু ও ১৭১ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের অধিকাংশই শিশু এবং মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনার পরপরই একটি রহস্যজনক ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ২০ জুলাই (রোববার) ‘অ্যানোনিমাস মেইন পেজ’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়, যেখানে লেখা ছিল, “একটি স্কুল ভবন ধসে পড়তে যাচ্ছে, যার ফলে বহু শিশু প্রাণ হারাবে। আমরা এক ভয়াবহ বিপর্যয় এগিয়ে আসতে দেখছি।” পোস্টে আরও বলা হয়, “এই বিপর্যয়ের মূল কারণ হবে ভবনের অবহেলাজনিত রক্ষণাবেক্ষণের অভাব। আমি একজন স্থপতি হিসেবে এই বার্তা দিচ্ছি।”