নতুন ব্রাজিল গড়তে তরুণদের ওপর আস্থাশীল কার্লো আনচেলত্তি


প্রকাশিত: ০৩:০১ ৩০ জুলাই ২০২৬
বিশ্বকাপের প্রত্যাশিত সাফল্য না মেলা হতাশা পেছনে ফেলে এবার ভবিষ্যতের সেলেসাও দল ঢেলে সাজানোর দিকে নজর দিয়েছেন ব্রাজিল ফুটবলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। গত আসরে শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার তিক্ত অভিজ্ঞতা কাটিয়ে ২০৩০ বিশ্বকাপকে পাখির চোখ করে তরুণ প্রতিভাদের নিয়ে নতুন দল গড়ার পরিকল্পনা করছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড।
বিশ্বকাপ পরবর্তী ছুটি শেষে রিও ডি জেনিরোতে ফিরে সিবিএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ইতোমধ্যেই দীর্ঘ আলোচনা সেরেছেন আনচেলত্তি। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে, ফুটবলে প্রজন্ম পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া এবং ব্রাজিল এখন সেই নতুন চক্রে প্রবেশ করছে। ইতিহাস সেরা গোলদাতা নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর তরুণদের আন্তর্জাতিক মঞ্চে থিতু করার এই প্রক্রিয়া আরও দ্রুতগতি পাবে।
তবে নতুনদের সুযোগ দেওয়ার অর্থ এই নয় যে অভিজ্ঞ খেলোয়াড়দের একেবারে বাদ দেওয়া হচ্ছে। আনচেলত্তির মতে, যাদের এখনো ব্রাজিল জাতীয় দলকে দেওয়ার মতো পর্যাপ্ত সামর্থ্য রয়েছে, তাদের জন্য দলের দরজা সবসময় খোলাই থাকবে। তরুণদের উদ্দীপনা ও অভিজ্ঞদের দক্ষতার সমন্বয় ঘটিয়ে একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী সেলেসাও স্কোয়াড তৈরি করাই তার মূল লক্ষ্য।
চলতি বছরের গত মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রেখে তাঁর চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে সিবিএফ। সামনেই সেপ্টেম্বর ও অক্টোবরের ফিফা উইন্ডোতে অস্ট্রেলিয়া সফরে প্রীতি ম্যাচ দিয়ে নিজেদের এই নতুন যাত্রা শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - খেলাধুলা
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- মন্দিরে পূজা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্কে সারা আলি খান
- Marketing Officer নিয়োগ দিচ্ছে Monir Neuro Spine Surgical Mart
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- অবশেষে নিবন্ধন পাচ্ছে ব্যাটারিচালিত রিকশা, এক এনআইডিতে সর্বোচ্চ ৫টি
- মুম্বাই ইন্ডিয়ান্সের কোচিং প্যানেলে বড় পরিবর্তন, বাদ মালিঙ্গাসহ ৩ জন
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা




