দাবি না মানলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি ইবি ছাত্রদলের


প্রকাশিত: ০৫:০৯ ২১ অক্টোবর ২০২৫
সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত নিয়োগ বোর্ড না হলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছে শাখা ছাত্রদল। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরের দিকে উপাচার্য বরাবর ৭দফা দাবিতে স্মারকলিপি প্রদান শেষে এ হুঁশিয়ারি দেয় সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহসান হাবীব, আবু দাউদ, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহম্মেদ, নুর উদ্দিন, রোকনুজ্জামানসহ অন্য নেতাকর্মী।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হলো-
১. ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম, সকল প্রকার ফি ও পেমেন্ট অনলাইনে প্রদান, সনদপত্র এবং নম্বরপত্র উত্তোলনসহ সকল প্রক্রিয়ার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে।
২. বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় আধুনিক মেশিনারিজ সরবরাহ করতে হবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বা নিকটতম স্থানে ফায়ার সার্ভিস এর সাবস্টেশন স্থাপন করতে হবে এবং বিশ্ববিদ্যালয়সহ পার্শ্ববর্তী এলাকায় ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সংযোগ করতে হবে।
৪. সম্পূর্ণ ক্যাম্পাসে কার্যকর ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
৫. জিমনেশিয়ামে নারী শিক্ষার্থীদের জন্য পৃথক ও নিরাপদ ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করতে হবে।
৬. নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে এবং কোন দলীয় বা স্বার্থান্বেষী মহল যাতে নিয়োগ না পায় সেদিকে প্রশাসনকে সর্তক অবস্থান নিশ্চিত করতে হবে।
৭. আবাসিক হলের খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ সকল খাবারের দোকান নিয়মিত তদারকির আওতায় এনে মানসম্মত খাবার নিশ্চিত করতে হবে।
এসময় সংগঠনের নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন হলেও সাজিদের হত্যাকারীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। প্রশাসনকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সন্দেহজনক কাউকে গ্রেফতার করা হয়নি।
আর সময় দেওয়া যাবে না। সাজিদ হত্যার দৃশ্যমান কোন পদক্ষেপ প্রশাসন না নিলে কালকেই ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করা হবে।
এছাড়া তারা আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বোর্ডে থাকা অবস্থায় শিক্ষক নিয়োগ দেওয়া চলবে না।
নিয়োগ বোর্ডকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে এবং কোন দলীয় বা স্বার্থান্বেষী মহল যাতে নিয়োগ না পায় সেদিকে প্রশাসনকে সর্তক অবস্থান নিশ্চিত করতে হবে।
ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের বিষয়ে কোনো মন্তব্য না করে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আগামীকাল সিআইডির সাথে শিক্ষার্থীদের একটা মিটিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।
এমএনবিডি/তানিম তানভীর
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর
- ইরানের বিরুদ্ধে পারমাণবিক কোড সক্রিয়ের চেষ্টা ট্রাম্পের, যে কারণে পিছু হাঁটেন
- কোন রক্তের গ্রুপে স্ট্রোকের ঝুঁকি বেশি? গবেষণায় মিলল গুরুত্বপূর্ণ তথ্য
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা

