হল ফিস্টে সমমূল্যের টোকেনের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি


প্রকাশিত: ০৯:০৯ ১০ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে পরিবেশিত খাবারের টোকেন মূল্যের অযৌক্তিক বৈষম্যের প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হল প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীনের বরাবর একটি স্মারকলিপি প্রদান করে তারা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হোসেন সাক্ষর, আল-আমিন, শাহরিয়ার রশিদ নিলয় প্রমূখ।
স্মারকলিপিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, এবারের বিজয় দিবসের খাদ্য পরিবেশনে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন টোকেন মূল্য নির্ধারণ করা হয়েছে, যা আমাদের দৃষ্টিতে বৈষম্যমূলক এবং অযৌক্তিক। একই বিশ্ববিদ্যালয়ের একই দিবসের কর্মসূচিতে শিক্ষার্থীদের ভাগ করে এমন পৃথক মূল্য নির্ধারণ আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী পরিচয়কে প্রশ্নবিদ্ধ করে।
এছাড়া আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থী সমভাবে এই প্রতিষ্ঠানের অংশ, সে আবাসিক হোক কিংবা অনাবাসিক অধিকার ও মর্যাদায় সবাই সমান।৷ ধর্মীয়, রাজনৈতিক কিংবা আবাসিক-অনাবাসিক পরিচয়ের ভিত্তিতে মূল্য ভিন্নকরণ সামাজিক বৈষম্য তৈরি করে এবং শিক্ষার্থীদের মাঝে অপ্রয়োজনীয় বিভাজন সৃষ্টি করে, যা কোনোভাবেই কাম্য নয়।
সংগঠনটি ২ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হচ্ছে - নির্ধারিত খাবারের টোকেন মূল্য একীভূত করে সকল শিক্ষার্থীর জন্য সমান মূল্য নির্ধারণ করতে হবে, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সরকারি বা জাতীয় অনুষ্ঠানের খাদ্য/উপহার/সুবিধা প্রদান এর ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যমূলক নীতি অনুসরণ করা যাবে না।
প্রভোস্ট কাউন্সিল সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দীন বলেন, "প্রশাসনের পক্ষ থেকে অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয় না। এজন্য খাবারের টোকেনের মূল্যের এই পার্থক্য। তবে শিক্ষার্থীদের থেকে বিষয়টি নিয়ে ইতোমধ্যে দাবি উঠেছে এবং ছাত্রদল এ বিষয়ে স্মারকলিপিও দিয়েছে। আমি বিষয়টি নিয়ে অন্যান্য হল প্রভোস্ট ও প্রশাসনের সঙ্গে কথা বলবো।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধে তীব্র ওষুধ সংকটে ইরান
- হাটহাজারীতে সেনাবাহিনীর ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, নিহত ২
- সংসদে অগ্নিঝরা কণ্ঠস্বর আশরাফ উদ্দিন নিজান
- খাটের বক্সে ৯০ হাজার ইয়াবা, ৩৫ লাখ টাকা উদ্ধার
- প্রথম দিনে টাকা ফেরত পেলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ হাজার গ্রাহক
- বিগ ব্যাশে খেলতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান
- নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার
- জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান
- প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাতের জামিন নামঞ্জুর
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে

