মেডিকেল কলেজ এখনই খুলছে না: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

morenews বিশ্ববিদ্যালয় প্রতিবেদক :

প্রকাশিত: ০৩:১৬ ২৯ জুলাই ২০২৪
সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ও সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া সরকারি–বেসরকারি মেডিকেল কলেজ এখনই খুলছে না। দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সরকারের নির্দেশনা অনুযায়ী মেডিকেল কলেজ খোলা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মো. টিটো মিঞা আজ সোমবার বলেন, মেডিকেল কলেজগুলো খোলা নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। যখন সার্বিক পরিবেশ শিক্ষার্থীদের হোস্টেলে থাকার মত হবে, তখন বিষয়টি বিবেচনা করা হবে। আমাদের বেশিরভাগ শিক্ষার্থী হোস্টেলে থাকে। হোস্টেল খুলে না দিলে শিক্ষার্থীরা থাকতে পারবে না, শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবে না। অধ্যাপক টিটো মিঞা বলেন, এ বিষয়ে সরকারের উপর মহলের সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমরা। সর্বোচ্চ মহলের আদেশক্রমে যখন সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে, তখন আমরাও মেডিকেল কলেজগুলো খুলে দেব। আমরা আলাদাভাবে কিছু করতে যাচ্ছি না। সারাদেশের ৩৮টি সরকারি মেডিকেল কলেজে প্রতিবছর ৫৩৮০ জন, ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে ৬২৯৩ জন শিক্ষার্থী এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পান। আর সরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৪৫ জন, বেসরকারি ১২টি ডেন্টাল কলেজ এবং ১৬টি ডেন্টাল ইউনিটে ৫৪৫ জন শিক্ষার্থী প্রতি বছর ভর্তি হন। সব মিলিয়ে সারাদেশে সরকারি–বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থীর সংখ্যা ৫০ হাজারের বেশি
বিজ্ঞাপন
- সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল শুনানির দিন নির্ধারণ
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- সাংবাদিকের বিরুদ্ধে মামলা: নিরপেক্ষ তদন্ত ও হয়রানি বন্ধের দাবি সাংবাদিক জহিরুলের
- ফ্ল্যাট ভাড়া দিয়েই কোটি টাকার আয়, রণবীর কাপুরের সম্পত্তির হিসাব প্রকাশ
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- বিদেশি কোচ এলেই দুনিয়া উল্টে যাবে না, দেশি কোচরাও সক্ষম’: তাসকিন
- মুক্তি পেলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ, এখনো কারাগারে দুই নেতা
- ‘উনি তারেক জিয়া নন, উনি আরেক জিয়া’—চিফ হুইপ নূরুল ইসলাম মণি
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ