• শুক্রবার , ০৬ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া

সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া

আনিসুর রহমান: সাভার
আনিসুর রহমান: সাভার

প্রকাশিত: ১০:৩০ ৬ নভেম্বর ২০২৬

সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নাদিম আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাংবাদিক নাদিম দীর্ঘদিন ধরে সাভার অঞ্চলে সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি বাংলা মেইল, বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যমে নিষ্ঠা ও সুনামের সঙ্গে কাজ করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাভার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তার আকস্মিক মৃত্যুতে সাভারের সাংবাদিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা তাঁর সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।

বিজ্ঞাপন