চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল
ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৪৭ ২ আগস্ট ২০২৪
সারা দেশে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি পালিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে এ কর্মসূচিকে ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কোথাও কোথাও সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশির গুলির ঘটনাও ঘটে। ঠিক এই সময়ে চাঁপাইনবাবগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীরা উল্টো ছাতা মাথায় ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল করলেন।
শুক্রবার (২ আগস্ট) বিকালে শহরের বাতেন খাঁ মোড়ে ব্যতিক্রমী এই বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে বিভিন্ন দিক থেকে ছাত্ররা খণ্ড খণ্ড মিছিল করে শহরের বাতেন খাঁ মোড়ে এসে জড়ো হন। একত্র হয়ে মিছিলটি শান্তির মোড় ঘুরে এসে বড় ইন্দারা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভা করে। পথসভা চলাকালে আন্দোলনকারীরা ছাতা ফুটিয়ে উল্টো করে মাথায় ধরেন।
এ সময় বক্তারা বলেন, ‘আমরা আজকে বৃষ্টিতেই কর্মসূচি চালিয়ে যাচ্ছি। আর বৃষ্টির মধ্যে আমরা আমাদের ছাতাকে উল্টো করে ধরে একটা কর্মসূচি করছি। এটার অর্থ হচ্ছে, আমাদের ছাতা আছে; কিন্তু এটা আমাদের কোনো কাজে আসছে না। আমাদের বৃষ্টিতে ভিজতেই হচ্ছে। অনুরূপভাবে রাষ্ট্র হচ্ছে একটা ছাতার মতো। আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে না। আমাদের বিপক্ষে। আমাদের পুলিশ আছে; কিন্তু আমাদের নিরাপত্তা নাই। আমাদের স্বাধীনতা আছে, কিন্তু সরকারের মর্জির বাইরে স্বাধীনতা নাই। আমাদের গণতন্ত্র আছে, কিন্তু মতামতের স্বাধীনতা নাই।’ মিছিলটি সদর হাসপাতাল হয়ে নিমতলা মোড়ে যাওয়ার কথা থাকলেও পুলিশের কথায় তাঁরা সেখানেই মিছিল শেষ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
