কক্সবাজারে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক


প্রকাশিত: ০২:২৯ ১ মে ২০২৬
কক্সবাজারে এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার অভিযোগে এক কিশোরকে আটক করেছে র্যাব। শুক্রবার (১ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক আ. ম. ফারুক।
আটক হওয়া কিশোরের নাম সালাহউদ্দিন আহমেদ (১৭)। তিনি কক্সবাজার শহরের সিটি কলেজ রোড এলাকার বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে ভুয়া প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের কাছে সরবরাহের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করছিল। এ চক্রের সদস্য হিসেবে সালাহউদ্দিন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের মোবাইল নম্বর সংগ্রহ করত এবং নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী হিসেবে পরিচয় দিত।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজারের মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকা থেকে ডিজিটাল মাধ্যমে প্রতারণার সময় তাকে ধাওয়া করে আটক করা হয়।
প্রতারণার অংশ হিসেবে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা নেওয়ার পর সে ভুক্তভোগীদের ব্লক করে দিত বলে জানিয়েছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সালাহউদ্দিন এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - শিক্ষা
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন

