জামা ছিঁড়ে ফেলায় রেগে গেলেন মিমি!


প্রকাশিত: ০২:২৫ ১০ সেপ্টেম্বর ২০২৪
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। শাকিব খানের সঙ্গে ‘তুফান’ ছবিতে কাজ করে এখন ‘দুষ্টু কোকিল’ নামেই পরিচিতি তার। এই মুহূর্তে কাজ নিয়ে তেমন কোনো ব্যস্ততা নেই মিমির। বর্তমানে নিজ শহরে নিজেকে নিয়েই ব্যস্ত এই নায়িকা। ব্যক্তিগত জীবনে মা-বাবা ও তিন পোষ্যকে নিয়েই অভিনেত্রীর জগৎ। মাঝে মাঝেই পরিবারকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন মিমি, যা স্পষ্ট হয় সামাজিক মাধ্যমে।
মিমির তিন পোষ্যের অনেক ধরনের কাণ্ড-কারখানা তুলে ধরেন নায়িকা। তার সামাজিক মাধ্যমের পাতা ঘাঁটলেই তাদের ছবি আর ভিডিও চোখে পড়ে। বোঝা যায়, একেবারে নিজ সন্তানের মতই তার পোষ্যদের ভালোবাসেন নায়িকা। মিমির সংসারের সেই তিন পোষ্যের নাম চিকু, ম্যাক্স আর জাদু। বাড়িতে থাকলে এই তিন জনকে নিয়েই সময় কাটে নায়িকার।
মিমি তার চিকু, ম্যাক্স আর জাদুর কীর্তিকলাপ মাঝে মাঝেই পোস্ট করে থাকেন। তাদের ওপর যেমন অতিষ্ঠ নায়িকা, তেমনই আবার তাদেরকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারেন না।
বেশ কিছুদিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। যেখানে দেখা যায়, ক্ষত বিক্ষত তার হাত! জাদুর নখের আঁচড় লেগেছিল।
এর পরই ঘটল আরও এক ঘটনা। মিমির শখের একটি সবুজ রঙের জামা ছিঁড়ে ফেলেছে তার পোষ্যরা। আর তা দেখেই রেগে লাল মিমি। তবে যতই রাগ হোক না কেন নিজের সন্তানকে কি বেশি কিছু বলা যায়! ঠিক এটাই ঘটেছে মিমির সঙ্গে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন মিমি। যেখানে দেখা যাচ্ছে রীতিমতো চিত্কার করছেন অভিনেত্রী। আর নায়িকাকে দেখে ছুটে ছুটে পলাচ্ছে তার আদরের দুই পোষ্য। কারণ, নায়িকা নিজেও জানেন ওদের বলে তো কোনও লাভ নেই। তবে চিকু এবং জাদু দুজনেই বুঝতে পেরেছে যে তাদের মা রেগে গেছে।
সিনেমা, ওয়েব সিরিজ দুই প্ল্যাটফর্মেই চুটিয়ে কাজ করছেন মিমি চক্রবর্তী। একের পর এক ভাল কাজ যিনি দর্শকদের উপহার দিয়েছেন। একটা সময় রাজনীতির ময়দানে পা রাখলেও বর্তমানে সেখান থেকে সরে তিনি শুধু অভিনয়েই মন দিয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- সৌদিতে হুতিদের হামলা, প্রশ্নের মুখে মক্কা চুক্তির কার্যকারিতা
- ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রেক্ষাগৃহে ‘কালিন ভাইয়া’র ঝড়, প্রথম সপ্তাহেই ২০০ কোটি
- সরকারি ব্যয় আরও কমাতে বলেছে আইএমএফ, বাংলাদেশের জন্য সতর্কবার্তা
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




