যত কিছুই থাকুক, বুবলীর সাদা ভাতই চাই


প্রকাশিত: ০৭:২৬ ২৬ অক্টোবর ২০২৪
এমনিতে বেশ স্বাস্থ্যসচেতন চিত্রনায়িকা শবনম বুবলী। ফিটনেস ধরে রাখতে নিয়মিত ব্যায়ামাগারে সময় দিলেও সপ্তাহের একটি দিন মন ভরে খেয়ে থাকেন বলে জানালেন এই তারকা। প্রতিনিয়ত নিরীক্ষাধর্মী খাবারের স্বাদ গ্রহণ করেনও বলে জানালেন বুবলী
দীর্ঘদিন ধরে নতুন ছবিতে তেমন খবরে নেই আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। হাতে যেহেতু কাজ কম, তাই কয়েকটা দিনের জন্য বেড়াতে চলে গেলেন। ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই ঢালিউড তারকা।ঘোরাঘুরির ফাঁকে তিনি জানালেন তাঁর পছন্দের খাবারের কথাও। খাচ্ছেন, এমন একটি ভিডিও নিজের ফেসবুক পেজে পোস্ট করে এই ঢালিউড তারকা সেখানে বলেছেন তাঁর প্রিয় সব খাবারের নামও। একই সঙ্গে সবাইকে মন ভরে খাওয়ার পরামর্শও দিয়েছেন এই তারকা।

বুবলী বললেন, ‘খাবারের ক্ষেত্রে আমি এক্সপেরিমেন্ট করি। তবে এক্সপেরিমেন্টাল খাবারের চেয়ে বাংলাদেশের খাবার আমার বেশি প্রিয়। এর মধ্যে ভাত, ভর্তা সবচেয়ে প্রিয়। অনেক খাই। সামনে আমার ভিডিওতে এসব খাবারও দেখবেন। এমনিতে ডায়েট করলেও ফ্রাইডেতে নো ডায়েট।’
প্রিয় সব খাবারের মধ্যে নিজের সবচেয়ে প্রিয় কোনটি তা–ও জানিয়ে দিলেন বুবলী। বললেন, ‘সাদা ভাত আমার চাই-ই চাই। যত কিছুই খাই না কেন, সাদা ভাত ছাড়তে পারি না। শত ডায়েটেও সাদা ভাত খেতে হয়ই। আমি ভাত খেতে খুব ভালোবাসি। ম্যাঙ্গো স্টিকি রাইসও বেশ ভালো লাগে। এবং কোকোনাট মিল্ক।

শুধু অভিনয়েই নয়, রান্নার ব্যাপারেও বেশ খুঁতখুঁতে তিনি। ভালোবাসেন নিজ হাতে রান্না করতে। ব্যস্ততার কারণে সব সময় তা সম্ভব হয়ে ওঠে না। তবে একটু অবসর মিললেই ঢুকে যান রান্নাঘরে, তাঁর পছন্দমতো রান্না নিজ হাতে রেঁধে খাওয়ান সবাইকে।
বুবলী খেতে ভালোবাসেন। আর এ কারণে খাবারের স্বাদের ব্যাপারেও তিনি বেশ সচেতন। একটু ঝালজাতীয় খাবার তাঁর বিশেষ পছন্দ। তাঁর হাতে রান্না করা ঝাল গরুর মাংস খেতে ভালোবাসেন কাছের মানুষেরা,মোর নিউজকে এমনটাই জানিয়েছেন বুবলি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- আইয়ুব বাচ্চুর গানের পরিবর্তন নিয়ে সমালোচনা, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




