বছর শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন মডেল উর্বী

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ১২:৩৯ ৩০ ডিসেম্বর ২০২৪
২০২৪ সাল জুড়েই ছিল তারকাদের বিয়ে করার হিড়িক। আর এ তালিকায় রয়েছেন- মৌসুমী হামিদ, জোভান, চমক, অর্ষা, স্বাগতা, তামিম, নাদিয়া, সুজানা, শিরিন শিলাসহ প্রায় একঝাঁক তারকা। এবার বছর শেষে বিয়ের পিঁড়িতে বসেছেন এ সময়ের ছোট পর্দ ার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল প্রিয়ন্তী উর্বী।
গত ২৭শে ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করলেন এই অভিনেত্রী। বিষয়টি তিনি সামনে এনেছেন ২৮শে ডিসেম্বর সন্ধ্যায়। তার স্বামীর
নাম সালমান আহমেদ। বর্তমানে তিনি একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন। এদিন গুলশান আজাদ মসজিদে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি। ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।
জানা যায় , বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব উর্বী-সালমানের। চলতি বছরের জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। আর তাই বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন উর্বী। সেখানেই সিনেম্যাটিক স্টাইলে অভিনেত্রীকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন সালমান।
তবে ব্যাপারটা আর দু’জনের মধ্যে আটকে থাকেনি। পারিবারিকভাবে গড়িয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান উর্বী। এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে কাজ করছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




