সাইফ আলির ওপর হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:০৬ ১৭ জানুয়ারী ২০২৫
মুম্বাই: ভারতীয় অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। টাইস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত যুবকের সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি এবং এটি নিশ্চিত করা হয়নি যে, হামলাকারীই সাইফ আলির ওপর হামলা করেছিলেন।
বৃহস্পতিবার মুম্বাই পুলিশ সাত সদস্যের একটি দল গঠন করে অভিযানের জন্য চিরুনি অভিযান শুরু করে। শুক্রবার সকালে বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযানের সময় ওই যুবককে সন্দেহজনকভাবে ঘুরতে দেখা যায়। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, অভিযুক্ত যুবক খান পরিবারের একজন গৃহকর্মীর পরিচিত হতে পারেন, যার মাধ্যমে সে বাড়িতে প্রবেশ করেছিল। সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়ায় হামলাকারী বাড়িতে প্রবেশ করতে সক্ষম হয়।
প্রসঙ্গত, বুধবার রাতে সাইফ আলির ওপর হামলা হয়, যেখানে ছুরি দিয়ে একাধিকবার আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সাইফের মেরুদণ্ডের কাছে ছুরির আঘাত লেগেছে, তবে তিনি বর্তমানে আইসিইউ থেকে জেনারেল বেডে চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- হাওরের সন্তান থেকে সংসদে: মো. ফজলুর রহমানের জীবন, রাজনীতি ও বিতর্ক
- ময়মনসিংহে ২৫ দিনের মাথায় ধর্ষণ মামলার তিনজনের মৃত্যুদণ্ড
- ২৪ জুলাই ঢাকায় গাইবেন আতিফ আসলাম, মঞ্চে মেঘদল ও লেভেল ফাইভ
- বাঁশখালীর বন্যাদুর্গতদের পাশে শফিকুর রহমান, দিলেন ত্রাণ ও অর্থসহায়তা
- ডিমের দাম ডজনে বেড়েছে ১৫ টাকা, চড়া মাছের বাজারও
- দলীয় কর্মীকে চড় মারার ভিডিও ভাইরাল, বিতর্কে মমতা
- ঝোড়ো হাওয়ার আশঙ্কা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- জন্মভূমি ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে হালান্ড
- শিক্ষক থেকে রাজনীতির মাঠে: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ পথচলা
- কুষ্টিয়া হাসপাতালে অপারেশন থিয়েটার থেকে রোগীর বিচ্ছিন্ন পা নিখোঁজের অভিযোগ
- ২০২৬-২৭ অর্থবছরের ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদন
- মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে সমন্বিত হামলার দাবি ইরানের
- জনগণের প্রতিনিধি শামীম কায়সার লিংকনের জীবন ও রাজনৈতিক পথচলা
- ডা. শফিকুর রহমান: জীবন, চিকিৎসা পেশা ও রাজনৈতিক পথচলা
- মহররম মাসেই হবে খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শেষকৃত্য
- ব্রাজিল–মরক্কো মহারণ আজ ভোর ৪টায়, পরিসংখ্যান কার পক্ষে?
- বিশ্বব্যাংকের প্রতিবেদন: বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
- ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের
- বিতর্কে শেষ হলো যুক্তরাষ্ট্র–ব্রাজিল নারী দলের ম্যাচ, এক ম্যাচে ৮টি রেড কার্ড
- এআই খাতে ৫০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ, নাগরিক সেবা আধুনিকায়নের লক্ষ্য সরকারের




