বিশ্বভ্রমণের সিদ্ধান্ত নিলো ‘ব্ল্যাকপিংক’!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:৩০ ৯ ফেব্রুয়ারী ২০২৫
চলতি বছরে গান নিয়ে বিশ্বভ্রমণে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার মেয়েদের গানের ব্যান্ড ‘ব্ল্যাকপিংক’। দ্য কোরিয়া টাইমস লিখেছে, দলটির এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট এক টিজার ভিডিও প্রকাশের মাধ্যমে এই ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এটিই হতে যাচ্ছে ব্ল্যাকপিংকের প্রথম সবচেয়ে বড় ভ্রমণ। তবে এখনই সফর শুরুর নির্দিষ্ট তারিখ ও গন্তব্য প্রকাশ করেনি তারা।
এর আগে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ‘বর্ন পিংক’ ট্যুরে বিশ্ব ঘুরেছে লিসা, জেনিরা: ওই সফরে বিশ্বের ৩৪ শহরের ১৮ লাখ শ্রোতাদের গান শুনিয়েছে নারীদের গানের এই দলটি। এদিকে, গেল মাসে ‘ব্ল্যাকপিংকের’ শিল্পী কিম জিসুর ভালোবাসা দিবসে তার একক অ্যালবাম নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন।
মেয়েদের মিউজিক গ্রুপ ব্ল্যাকপিংকের যাত্রা শুরু ২০১৬ সালের ৮ অগাস্ট। ‘হুইসেল’ ও ‘বুমবায়াহ’ গান দুটি নিয়ে ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’। তখনই বিলবোর্ড চার্টে শুরু হয়ে যায় তোলপাড়। এক মাসেরও কম সময়ের মধ্যে অ্যালবামটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়। বিলবোর্ডের টপচার্টে শীর্ষস্থান দখল করে নেয় অ্যালবামটি। এরপর ২০১৮ সালের শুরুতে আন্তর্জাতিকভাবে নজরে আসে ব্ল্যাকপিংক। ব্রিটিশ শিল্পী ডুয়া লিপার সঙ্গে ব্যান্ডের গাওয়া ‘কিস অ্যান্ড মেকআপ’ গানটি সে বছর সাড়া ফেলে।
২০২০ সালে মুক্তি পায় তাদের প্রথম স্টুডিও অ্যালবাম ‘বর্ন পিংক’। ওই বছরের অগাস্টে ‘পিংক ভেনম’ শিরোনামের গানটি নতুন করে আলোচনায় আনে দলটিকে। এরপর ওই মাসেই যুক্তরাষ্ট্রের এমটিভি ভিডিও অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতায় কোরিয়ান ব্যান্ড দলটি। তাদের সর্বশেষ সাফল্য হল যুক্তরাজ্যের চার্টে শীর্ষস্থান দখল করা। এ দলের পাঁচটি মিউজিক ভিডিও ইউটিউবে ১০০ কোটি বার দেখা হয়েছে। ৮ কোটির বেশি সাবক্রাইবার রয়েছে তাদের।
ব্ল্যাকপিংকের দুনিয়াজোড়া খ্যাতির পেছনে দলের সব সদস্যের জন্মস্থানের বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে দেখা হয়। যেমন- ২৬ বছর বয়সী রোজের জন্ম নিউ জিল্যান্ডে আর বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়, তার মূল নাম রোজেন চেইয়ং। ২৭ বছর বয়সী জেনি কিমের জন্ম দক্ষিণ কোরিয়ায় হলেও এই গায়িকা বড় হয়েছেন নিউ জিল্যান্ডে। আর দলের নৃত্যশিল্পী লিসা (২৬) থাইল্যান্ডের, তার আসল নাম লালিসা মনোবাল। জিসু কিম (২৮) একমাত্র সদস্য, যার জন্ম এবং বেড় ওঠা সবই দক্ষিণ কোরিয়ায়।
ভিন্নধর্মী গায়কী ও নাচের তালে মাত্র কয়েক বছরেই তরুণ শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছে ব্ল্যাকপিংক। ইউরোপ থেকে এশিয়া, গানের উন্মাদনায় শ্রোতাদের বুঁদ করে রেখেছে জনপ্রিয় কে-পপ ব্যান্ডটি। ২০২২ সালে টাইম ম্যাগাজিনের ‘এন্টারটেইনার অফ দ্য ইয়ার’ হয় কোরিয়ান পপের এই ব্যান্ড দল। ব্ল্যাকপিংকের ভক্তদের বলা হয় ‘ব্লিংক’।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ফিরছেন অজয় দেবগন, আসছে ‘দৃশ্যম’-এর শেষ অধ্যায়
- উত্তর কোরিয়াকে ঘিরে একজোট যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া
- মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- পঞ্চগড়ে ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের প্রশিক্ষণ উদ্বোধন
- বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, দৈনিক ছাড়াল ১১০ কোটি টাকা
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের বার্ষিক ভাতা নিয়ে অনিয়মের অভিযোগে উত্তাল পঞ্চগড়
- কৃষক সেজে ফসলি মাঠ থেকে পলাতক আসামিকে ধরল পুলিশ
- সুবিধা চেয়ে আদালতে পলক: ‘আমার বিরুদ্ধে ৯৮টি মামলা, ৯৯ দিন রিমান্ডে ছিলাম’
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর




