নাঈম-নাদিয়ার রান্নাঘরে ১৪ অতিথি, ভালোবাসা দিবসে শুরু হচ্ছে ‘ভালোবাসার কিচেন’ সিজন-৪

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:২৬ ১১ ফেব্রুয়ারী ২০২৫
এফ এস নাঈম এবং নাদিয়া উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে আসছে ভালোবাসা দিবসকে কেন্দ্র করে বিশেষ রান্নাবিষয়ক অনুষ্ঠান ‘ভালোবাসার কিচেন’ সিজন-৪। গত বছর দর্শকদের কাছে জনপ্রিয়তা পাওয়া এই অনুষ্ঠান এবার ফিরছে আরও বেশি আকর্ষণীয় কনটেন্ট নিয়ে।
বিএফডিসিতে সম্প্রতি এর দৃশ্যধারণ শুরু হয়েছে, এবং অনুষ্ঠানটির বিশেষত্ব হলো এতে বিভিন্ন অঙ্গনের তারকা দম্পতিদের রান্নার পাশাপাশি তাদের ব্যক্তিগত জীবন, গল্প, খুনসুটি, শেয়ারিং ও কেয়ারিং বিষয়গুলোও তুলে ধরা হবে।
এই সাত পর্বের অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে শুরু হয়ে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারিত হবে। প্রথম পর্বে থাকবেন অভিনেত্রী ও মডেল মাসুমা রহমান নাবিলা এবং তার স্বামী জোবায়দুল হক রিম। পরবর্তীতে থাকবেন তারকা দম্পতিরা যেমন শারমীন জোহা শশী ও খালিদ হোসেন অভি, ফাতেমা তুজ জোহরা ও সৌমিক আহমেদ, নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নুর ইমরান, শিয়ানা শাহবা ও সৌভিক আহমেদ, কায়নাত আহমেদ ও অনম বিশ্বাস। শেষ দিনে ২০ ফেব্রুয়ারি উপস্থিত থাকবেন সালহা খানম নাদিয়া ও সালমান আরাফাত।
নাদিয়া বলেন, "আমাদের ভালোবাসার কিচেন শুধু রান্নার অনুষ্ঠান নয়, এখানে দু’জনের গল্প, খুনসুটি, শেয়ারিং ও কেয়ারিং বিষয়গুলো উঠে আসবে। গত বছরও এটি করেছি, এবং খুব ভালো সাড়া পেয়েছি। আশা করছি এবারও দর্শকরা এটি উপভোগ করবেন।"
নাঈম আরও বলেন, "অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও আমি বেশ এনজয় করি, এবং নাদিয়ার সঙ্গে আমার উপস্থাপনা দর্শকদের অনেক পছন্দ হচ্ছে। আশা করছি, এবারও ভালো কিছু নিয়ে ফিরব।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাতে ভারত-শ্রীলঙ্কার শিরোপার লড়াই, দেখে নিন আজকের খেলার সূচি
- ব্রিকস সম্মেলনের প্রথম দিনে বিশ্বনেতাদের জন্য ভারতের নিরামিষ ভোজ
- সার সরবরাহ ও বিতরণ তদারকিতে কন্ট্রোল রুম চালু
- লঘুচাপের প্রভাবে উপকূলে ঝড়ের আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- ‘তদন্ত করলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার নামে দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে’: নুর
- বলিউডকে ‘ভেড়ার পাল’ বলে কটাক্ষ কারিনা কাপুরের
- পাকিস্তানকে হারিয়ে টানা তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের




