ভালোবাসার বিশেষ ‘পাঁচফোড়ন’ এটিএন বাংলায়!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৪৪ ১৩ ফেব্রুয়ারী ২০২৫
ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় আজ প্রচারিত হবে বিশেষ পর্ব ‘পাঁচফোড়ন’। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি নির্মাণ করেছে দেশের খ্যাতনামা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।
ভিন্ন আঙ্গিকে সাজানো এবারের পাঁচফোড়ন। ভালোবাসা দিবসে যেখানে অনেকে ভ্রমণে বের হন, সেখানে এক দম্পতি দিনটি কাটান নিজেদের ঘরে, একান্ত সান্নিধ্যে। সেই গল্পেই তৈরি হয়েছে এবারের পর্ব। অনুষ্ঠানে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। পাশাপাশি থাকছে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব প্রতিবেদন।
গান পরিবেশন করেছেন আঁখি আলমগীর, কমল, তানজিনা রুমা। গানের কথা লিখেছেন কবির বকুল ও মনিরুজ্জামান পলাশ, সুর দিয়েছেন শওকত আলী ইমন ও নাভেদ পারভেজ। এছাড়াও থাকছে ভালোবাসার উপর মিউজিক্যাল পুঁথি, যেখানে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত শিল্পী।
ভালোবাসার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত, চিকিৎসক ডা. এম এ মান্নানের পাখি প্রেমের গল্প। পাশাপাশি যশোরের খেজুরের ঐতিহ্য রক্ষায় কাজী মাওলানা ফারুক হোসেনের অভিনব উদ্যোগ নিয়েও থাকছে বিশেষ প্রতিবেদন।
ভালোবাসা দিবসের বিশেষ ‘পাঁচফোড়ন’ দেখতে ভুলবেন না। অনুষ্ঠানটি প্রচারিত হবে আজ রাত ৭টা ৫০ মিনিটে, এটিএন বাংলায়। সৌজন্যে কেয়া কসমেটিক্স লিমিটেড।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- নাকভির হাত থেকে ট্রফি না নেওয়ার কারণ জানাল ভারত
- দোতলা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করছে উত্তর কোরিয়া
- উত্তরা থেকে জামালপুর আওয়ামী লীগ নেতা শাহীনুজ্জামান গ্রেপ্তার
- ডেভিড ইমনের সহযোগী ‘ডাবা হারুন’ গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্র থেকে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনার লক্ষ্য সরকারের
- ১০ মাস পর ঢাকায় ফিরছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল
- ইসলামের নামে যারা সমাজে ঘৃণা ছড়ায়, তারা সর্বোচ্চ মাসুদ হওয়ার যোগ্য
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের স্বপ্নে বাংলাদেশ, ডারউইন টেস্টে দাপট অব্যাহত টাইগারদের
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী




