নিজ বাড়িতে দিতিকন্যা লামিয়ার ওপর হামলা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ১০:৩৭ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিজ বাড়িতে হামলার শিকার হয়েছেন প্রয়াত অভিনেত্রী দিতি ও অভিনেতা সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জমি দখলের উদ্দেশ্যে প্রায় ৪০ জন দুর্বৃত্ত শনিবার দুপুরে তার বাড়িতে আক্রমণ চালায় বলে অভিযোগ করেছেন লামিয়া। প্রাণে বাঁচতে তিনি কোনোমতে ঢাকা ফিরে আসেন।
ঘটনার পর লামিয়া চৌধুরী ফেসবুক লাইভে এসে জানান, ‘‘আমাদের গায়ে ইট মারা হচ্ছিল, আমি মাটিতে পড়ে যাই।’’ লাইভ ভিডিওতে বাড়ির উঠানে উত্তেজিত জনতার জটলা দেখা যায়।
আরেকটি ভিডিওতে লামিয়াকে কাঁদতে দেখা যায়, পায়ে আঘাতপ্রাপ্ত অবস্থায় একজন তার পায়ে বরফ ধরে সাহায্য করছেন। পরে একটি ভিডিওতে তাকে প্রাইভেট কারে বসে থাকতে দেখা যায় যেখানে গাড়ির সামনের কাঁচ ভাঙা। লামিয়া বলেন, ‘‘ওরা আমার পা ভেঙে ফেলেছে। কোনোভাবে পালিয়ে প্রাণে বেঁচেছি।’’
লামিয়া জানান, বাবা-মা মারা যাওয়ার পর তিনি একা হয়ে পড়েছেন। এ সুযোগেই জমি দখলের চেষ্টা করা হয়েছে। হামলার নেপথ্যে কারা রয়েছে, সে বিষয়ে তিনি এখনও বিস্তারিত জানাননি।
সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে লামিয়া লিখেছেন, ‘‘আমার পাশে কেউ কি নাই? বাবা-মা মারা গেছে বলে কি আমার কোনো সহায় নেই?’’ এ বিষয়ে তিনি শনিবার বিকেলে গুলশানের বাসায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন।
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- প্রকিউরমেন্ট বিভাগে ম্যানেজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
- নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু
- ‘এটা আমাদের গল্প’ দেখে দর্শকরা রোমান্টিক হয়ে গেছে: কেয়া পায়েল
- দেখি, ‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে পারি কি না : তামিম ইকবাল
- ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি
- পঞ্চগড়ের বোদায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, সহযোগীরা পলাতক
- খরচের চাপ ও বৈশ্বিক প্রতিযোগিতায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত হা-মীম গ্রুপের এমডির
- বড়বাড়ি সীমান্তে পুশইন হওয়া ১০ জনকে ৭০ ঘণ্টা পর ফেরত নিল বিএসএফ
- সাভার পৌর ছাত্রদলে নতুন কমিটি গঠন, শীর্ষ পদে আরমান-হিমেল-নাঈম
- এনসিপি জামায়াতের প্রভাবে পরিচালিত হচ্ছে: রাশেদ খান
- আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খোরশেদ আলম, দিলেন আর্থিক সহায়তা
- সন্তান ও টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
- ১৫ বছর পর খালাস পেলেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলী-দিনারসহ ৩৮ জন
- মা: নিঃস্বার্থ ভালোবাসার আশ্রয়
- ভ্রূণের লিঙ্গ প্রকাশে কঠোর অবস্থান হাইকোর্টের, ৬ মাসে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির নির্দেশ
- একনেকে অনুমোদন পেল ৩৫ হাজার কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প
- সরকারি মেডিকেল কলেজে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, অভিযোগ ঘিরে চাঞ্চল্য
- মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপির ৫ নেতা আটক
- জাবিতে ছাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
- পাকিস্তানের কড়া হুঁশিয়ারি: ‘আর কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিলে ভয়াবহ পরিণতি ভোগ করবে শত্রুপক্ষ’




