চাপের মুখে অনুদানের ৬৫ লাখ টাকা ফেরত দিলেন শাকিব খান!


প্রকাশিত: ০৪:৩৫ ১৪ জুন ২০২৫
ঢালিউডের সুপারস্টার শাকিব খান অবশেষে সরকার থেকে পাওয়া ৬৫ লাখ টাকার অনুদান ফিরিয়ে দিয়েছেন। ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ নামক সিনেমা নির্মাণের জন্য এই অনুদান পেয়েছিলেন তিনি। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও সেই সিনেমার কাজ শুরু না হওয়ায় সমালোচনার মুখে পড়েন এই জনপ্রিয় অভিনেতা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “গত ১২ মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়েছিল। এতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সিনেমা নির্মাণ না করলে অথবা অর্থ ফেরত না দিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপরই তিনি টাকাটি ফেরত দেন।”
তিনি আরও বলেন, “অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। তবে যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যেতে পারে। কিন্তু শাকিব খান সময় বাড়ানোর কোনো আবেদনও করেননি। বরং দীর্ঘ সময় ধরে অর্থ আটকে রেখেছিলেন। তাই বাধ্য হয়েই চাপের মুখে তিনি টাকা ফেরত দিয়েছেন।”
জানা যায়, 'মায়া' সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা ছিল তরুণ অভিনেত্রী পূজা চেরীর। তবে সিনেমাটির শুটিং শুরু না হওয়ায় তা অনিশ্চয়তার মুখে পড়ে।
এই ঘটনায় চলচ্চিত্র অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ শাকিব খানের এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন বললেও, অনেকে আবার অনুদান ফেরত দেওয়াকে ইতিবাচকভাবে দেখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- কাদের-সাদ্দামসহ ৭ আওয়ামী নেতার মামলার রায় আজ
- ফ্রান্স দলে বিভক্তির শঙ্কা, এমবাপে-দেম্বেলেকে ঘিরে বাড়ছে উত্তেজনা
- তুরস্ক ভ্রমণে এসে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরীয় নারী
- শহীদ দুই সেনাসদস্যের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, দেওয়া হলো আর্থিক সহায়তা
- আকরাম খান জীবনী: যে জয়ে বদলে গিয়েছিল বাংলাদেশের ক্রিকেট
- অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে আসিফ: রাশেদ খাঁন
- দেশে ফিরেই আওয়ামী লীগকে লজ্জার রাজনীতি না করার বার্তা বাঁধনের
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- ফের ‘জান্নাত’ নিয়ে আসছেন ইমরান হাশমি, আসছে ‘জান্নাত ৩’
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- আওয়ামী লীগের বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু




