আইটেম গানে আবারও ঝড় তুললেন নুসরাত


প্রকাশিত: ০৫:১৪ ২৩ আগস্ট ২০২৫
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান আবারও ঝড় তুলেছেন আইটেম গানে। সম্প্রতি মুক্তি পেয়েছে কলকাতার বহুল প্রতীক্ষিত সিনেমা রক্তবীজ ২-এর আইটেম গান অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না। গানটি প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রকাশিত এই গানে দেখা গেছে আবেদনময়ী রূপে নুসরাতকে। সবুজ পোশাকে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হয়ে আসার দৃশ্য, চোখ ধাঁধানো সাজ, প্রাণবন্ত নাচ এবং গানের কথার সঙ্গে তার দুর্দান্ত উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
গানটির কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদন নয়, ছবির গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হয়ে চমক দিয়েছেন নায়িকা মিমি চক্রবর্তী।
এর আগে ১৪ আগস্ট মুক্তি পায় ছবির টিজার, যা দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। রক্তবীজ ২ ছবিতে অভিনয় করেছেন ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি এবং সীমা বিশ্বাস।
চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা হিসেবে রক্তবীজ ২ মুক্তির আগেই ব্যাপক আলোচনা তৈরি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মনিরা শারমিন: শিক্ষা, রাজনৈতিক ক্যারিয়ার, জুলাই আন্দোলন ও জাতীয় নারীশক্তির নেতৃত্ব
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- উত্তরা থেকে ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
- শিয়ালের কামড়ে পঞ্চগড়ে ৭ জন আহত, এলাকায় আতঙ্ক
- ডা. মাহমুদা মিতু: চিকিৎসক, রাজনীতিবিদ ও নারী নেত্রী
- যুক্তরাজ্যের নাগরিক কি না, হ্যাঁ অথবা না বলুন’—হুমায়ুন কবিরকে হাসনাত
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- ভোল পাল্টে সবাই এখন ‘জুলাইযোদ্ধা’: মির্জা ফখরুল
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- ভক্তরা আমাকে সিঙ্গেল দেখতে চায়, কোনো পুরুষের পাশে নয়: পরীমণি
- লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে আরিয়ান, নতুন প্রেমের গুঞ্জন




